এক্সপ্লোর

ওঁর গায়ে কালি লাগাতে কয়েক হাজার কোটি ঢেলেছে বিজেপি, ভাল প্রধানমন্ত্রী হওয়ার যাবতীয় গুণ রাহুল গাঁধীর আছে, তবে ওই পদে কে, ২০১৯ এ ভোটের পরই ঠিক করা যায়, বললেন তেজস্বী

নয়াদিল্লি: ভাল প্রধানমন্ত্রী হওয়ার যাবতীয় গুণ রাহুল গাঁধীর আছে বলে দাবি তেজস্বী যাদব। রাষ্ট্রীয় জনতা দলের নেতার অভিযোগ, কংগ্রেস সভাপতির ভাবমূর্তি নষ্ট করতে বিজেপির প্রচার যন্ত্র কয়েক হাজার কোটি টাকা ঢেলেছে। যদিও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, ২০১৯-এর নির্বাচনের পর বিরোধী মহাগঠবন্ধনের শরিকদের আলোচনাতেই তার মীমাংসা হতে পারে বলে অভিমত জানিয়েছেন তিনি। রাহুলের নেতৃত্ব নিয়ে কখনই প্রশ্ন, সংশয় ছিল না বলে জানিয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ওঁর বিরুদ্ধে এত নেতিবাচক প্রচারের পরও রাহুল সহনশীলনতা, দয়া, উদারমনস্কতার জন্য মানুষের হৃদয় জিতেছেন। তাঁর নেতৃত্বে তিন গুরুত্বপূর্ণ রাজ্য রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসের বিজয়ে দল ও ২০১৪-র নির্বাচনে নরেন্দ্র মোদিকে ভোট না দেওয়া ৬৯ শতাংশ ভোটার ভরসা পাচ্ছে। কিন্তু রাহুল কি ভাল প্রধানমন্ত্রী হতে পারবেন? তেজস্বী বলেন, সব গুণ আছে ওনার। উনি ভারতের সবচেয়ে প্রাচীন দলের জাতীয় সভাপতি, গত ১৫ বছরের সাংসদ। ভুলে যাবেন না, দেশে ৫ রাজ্যে ওঁর দলের মুখ্যমন্ত্রীরা সরকার চালাচ্ছেন আর উনি ওঁদের নেতা। সুতরাং, ওনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে কোনও সংশয়, প্রশ্নই নেই। গত মাসেই কংগ্রেসের বড় শরিকদের অন্যতম ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন প্রথম প্রকাশ্যে সওয়াল করেন, মোদি সরকারকে হটাতে বিরোধীদের অবশ্যই রাহুলকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরা উচিত। এজন্য তাঁর সমালোচনা হয়, কিন্তু নিজের মতে অটল স্ট্যালিন। তবে রাহুল কি গোটা ভারতের বিরোধী মহাজোটের স্বাভাবিক পছন্দের নেতা, প্রশ্ন করা হলে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছোট ছেলের জবাব, ভারতে গণতন্ত্র চলে। লোকে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেন, যাঁরা প্রধানমন্ত্রী হিসাবে একজনকে বেছে নেন। গণতন্ত্রে সবসময় কেন্দ্রে থাকে জনগণ, তা ব্যক্তিকেন্দ্রিক নয়। আমরা একনায়কতন্ত্রের সরকার চাই না। বর্তমানে বিজেপি ব্যক্তিপুজোর জ্বরে আক্রান্ত। আমরা সেই সংস্কৃতি চাই না। একটিমাত্র দল বা তার নেতা নয়, জোট চলে অনেক দল নিয়ে। নির্বাচন হয়ে গেলে আমরা যে কোনও সময় বসে নেতা বাছাই করতে পারি। এ নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই। ভুলে যাবেন না, মনমোহন সিংহ কিন্তু ২০১৪-য় প্রধানমন্ত্রী মুখ ছিলেন না, কিন্তু তিনি ১০ বছর সাফল্যের সঙ্গে সরকার চালিয়েছিলেন। তবে তিনি কি বিরোধী শিবিরকে একজোট করার দায়িত্ব নেবেন, যেমনটা ২০০৪ এ করেছিলেন তাঁর বাবা? তেজস্বী জানান, বিরোধী জোটে তিনি সর্বকনিষ্ঠ, নেতাও নন, শিক্ষার্থী। বলেন, বাবা ইউপিএ-১ কে একজোট করেছিলেন, ২০১৪র মে থেকে তিনি বিরোধী ঐক্যের সমর্থক। আমাদের দলের কেউ তাঁর পদাঙ্ক অনুসরণ করতে পারলে ভীষণ খুশি হব।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget