এক্সপ্লোর

আসলে কংগ্রেস সামলাচ্ছেন রাহুলই, তাঁর উচিত সভাপতির পদ নেওয়া, বললেন জয়রাম রমেশ

নয়াদিল্লি: খাতায় কলমে এখনও সভাপতি হননি। কিন্তু আসলে রাহুল গাঁধীই কংগ্রেস চালাচ্ছেন। তাঁর উচিত যত তাড়াতাড়ি সম্ভব সভাপতির আসনে বসে দলকে ভোটযুদ্ধের জন্য প্রস্তুত করা। ‘রাহুল লাও, কংগ্রেস বাঁচাও’ দাবিতে এভাবেই ফের নিজের গলাও জুড়ে দিলেন জয়রাম রমেশ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের এই বরিষ্ঠ নেতার বক্তব্য, রাহুলের উচিত, কখন সরকার বিরোধী হাওয়া উঠবে তার অপেক্ষা না করে এখন থেকেই দলকে ভোটের জন্য প্রস্তুত করা। তা ছাড়া পরিবর্তনশীল ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে কংগ্রেসকেও তার আদবকায়দা বদলাতে হবে। দলের জনসংযোগ নীতি খুব একটা কার্যকরী নয়, একের পর এক ভোট বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সমাজের নানা স্তরের মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের আর্থিক ও সামাজিক দুরবস্থার জন্য শতাব্দী প্রাচীন দলটিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ‘কংগ্রেস মুক্ত ভারতে’-র ডাক দিয়েছেন। সে দিকে ইঙ্গিত করে জয়রামের দাবি, যাঁরা এখনই বলছেন, কংগ্রেস শেষ, তাঁরা একটু তাড়াতাড়ি করে ফেলছেন। দলের সামনে চ্যালেঞ্জ অবশ্যই আছে, তবে নিরাশার কোনও কারণ নেই। তাঁর আরও বক্তব্য, ১৯৯৮-এ সনিয়া গাঁধী দলের দায়িত্ব নেওয়ার আগেও এমনই অনিশ্চয়তা ছিল। তাই রাহুলের এখনই উচিত ব্যাটন তুলে নেওয়া কারণ আখেরে অনিশ্চয়তা কখনও উপকারে দেয় না। তাঁর বিশ্বাস, কংগ্রেসকে চাঙ্গা করার জন্য অনেক আইডিয়া রাহুলের আছে, তাই তাঁর উচিত যত দ্রুত সম্ভব দলের দায়িত্ব নেওয়া। কংগ্রেসের অন্দরে রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত জয়রাম রাহুলের হয়ে সওয়াল করলেও সনিয়া পুত্রের নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে দলেই ভালরকম ধোঁয়াশা রয়েছে। অম্বিকা সোনি ও কমল নাথের মত নেতানেত্রীরা বলছেন, সনিয়া এখনও ফিট, দলের কাজকর্ম তিনি ঠিকভাবেই চালাচ্ছেন। কিন্তু জয়রাম রমেশ, অমরিন্দর সিংহের মত নেতাদের দাবি, কংগ্রেসকে অক্সিজেন দিতে রাহুলকে দলের দায়িত্ব দেওয়া হোক কারণ সনিয়ার বয়স হচ্ছে। হাইকমান্ড নির্ভর দলের বিকেন্দ্রীকরণের ওপরেও জোর দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget