এক্সপ্লোর

আরও এক বিচারক বলি হলেন সোহরাবুদ্দিন শেখ মামলার, ট্যুইট রাহুলের

নয়াদিল্লি: সোহরাবুদ্দিন শেখ মামলার প্রসঙ্গ তুলে আরও এক বিচারক এর বলি হলেন বলে মন্তব্য করলেন রাহুল গাঁধী। এই মামলায় আবেদনের শুনানি করার ভার বম্বে হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চকে দেওয়ার পরই এই অভিমত কংগ্রেস সভাপতির। মামলার শুনানির দায়িত্বে থাকা বিচারপতিকে সরিয়ে দেওয়ার মিডিয়ায় বেরনো খবরের উল্লেখ করে ট্যুইটারে সেটি ট্যাগ করেন তিনি। খবরটির শিরোনাম হল, 'সোহরাবুদ্দিন শেখ মামলা: মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সিবিআইয়ের সমালোচনা করা বিচারককে সরিয়ে দেওয়ায় নতুন প্রশ্ন' ট্যুইট করে রাহুল আগে এই মামলার শুনানি করা সিবিআই বিচারক বি জি লোয়ার মৃত্যুর প্রসঙ্গও তোলেন রাহুল। #HowDidLoyaDie?" এই হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, সোহরাবুদ্দিন মামলার বলি আরও এক বিচারক। সিবিআইকে চ্যালেঞ্জ করা বিচারক রেবতি দেরেকে সরিয়ে দেওয়া হয়। অমিত শাহকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া বিচারক জে টি উত্পাতকেও অপসারিত করা হয়েছে। বিচারক লোয়া অস্বস্তিকর প্রশ্ন করেছিলেন। তিনি মারা গেলেন। সোহরাবুদ্দিনকে ভুয়ো সংঘর্ষে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ সংক্রান্ত মামলা থেকে কয়েকজন পদস্থ আইপিএস কর্তাকে রেহাই দেওয়ার পদক্ষেপকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ পিটিশন পেশ হয়েছে। দৈনিক ভিত্তিতে তার শুনানি করছিলেন বিচারপতি দেরে। তিন সপ্তাহ বাদে তাঁকে সরিয়ে ভার দেওয়া হয়েছে নতুন এক বিচারপতির বেঞ্চকে। হাইকোর্টের ওয়েবসাইট অনুসারে, বিচারপতি দেরে ছাড়াও আরও কয়েকজন বিচারপতিকে অ্যাসাইন করা মামলাও বদল করা হয়েছে। ২০০৫ সালের নভেম্বরে সন্ত্রাসবাদে যুক্ত বলে অভিযুক্ত গ্যাংস্টার সোহরাবুদ্দিন ও তার স্ত্রী কৌসর বি-কে ভুয়ো সংঘর্ষে মেরে ফেলার অভিযোগ ওঠে গুজরাত পুলিশের বিরুদ্ধে। ২০০৬ এর ডিসেম্বরে গুজরাত ও রাজস্থান পুলিশের বিরুদ্ধে সোহরাবুদ্দিনের সহযোগী তুলসীরাম প্রজাপতিকেও ভুয়ো সংঘর্ষে হত্যার অভিযোগ ওঠে। সে সময় গুজরাতের স্বরাষ্টমন্ত্রী পদে থাকা বিজেপি সভাপতি অমিত শাহ সহ ১৫ জনকে মুম্বইয়ের সিবিআই আদালত মামলা থেকে রেহাই দেয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
LPG Booking : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
LPG Booking : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Embed widget