এক্সপ্লোর

কাশ্মীর ভারতের ছিল, আছে, থাকবে, ঘোষণা করে বিচ্ছিন্নতাবাদীদের তোপ রাজনাথের

শ্রীনগর: গতকাল বাড়ি বয়ে তাঁদের সঙ্গে কথা বলতে গেলেও মুখ ফিরিয়ে নেন হুরিয়ত নেতারা। বাড়ির দরজাই খোলেননি শীর্ষ কট্টরপন্থী নেতা সঈদ আলি শা গিলানি। কথা না বলেই ফিরে আসতে হয় কেন্দ্র থেকে দু দিনের কাশ্মীর সফরে যাওয়া সর্বদলীয় প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে। এজন্য বিচ্ছিন্নতাবাদীদের পাল্টা একহাত নিলেন রাজনাথ সিংহ। আজ সাংবাদিক সম্মেলন করে বিচ্ছিন্নতাবাদীদের এহেন ‘অসহযোগিতামূলক’ মনোভাবকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওঁদের এমন আচরণ থেকেই স্পষ্ট যে, ওঁরা কাশ্মীরিয়ত্, ইনসানিয়াত, জমহুরিয়ত-এ বিশ্বাসই করেন না।   রাজনাথ বলেন, আমি এখানে পরিষ্কার করে দিতে চাই যে, গতকাল প্রতিনিধিদলের কয়েকজন হুরিয়ত নেতাদের সঙ্গে নিজেদের উদ্যোগে দেখা করতে গিয়েছিলেন। আমরা এতে হ্যাঁ বা না কিছুই বলিনি। কিন্তু তারপর কী হল, সেটা আপনারা সকলেই দেখেছেন। সে ব্যাপারে আমি বিস্তারিত বলতে চাই না। তবে ফিরে এসে আমাদের বন্ধুরা তাঁরা যে ব্যবহার পাওয়ার কথা জানিয়েছেন, তাতে বলা যায়, এটা কাশ্মীরীয়ত নয়। একে ইনসানিয়ত (মানবিকতা) বলা যায় না। প্রতিনিধিরা কথা বলতে গিয়েছিলেন। কেউ আলোচনার জন্য কারও কাছে গিয়ে যদি প্রত্যাখ্যান পান, তবে সেটা জমহুরিয়ত (গণতন্ত্র) নয়।   গতকাল সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, জনতা দল (ইউ) নেতা শারদ যাদব, আরজেডি-র জয় প্রকাশ নারায়ণ ও এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি প্রমুখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে দেখা করতে গেলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। গিলানির বাড়ির দরজাই খোলেনি। এমনকী সেখানে বিক্ষোভ দেখানো হয় তাঁদের।   রাজনাথ বলেন, শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি চান, এমন সবার কাছেই আলাপ-আলোচনার জন্য আমাদের দরজা, জানালা খোলা রয়েছে। কিন্তু নিকট ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে এ ব্যাপারে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন রাজনাথ। বলেন, আগে নিজেদের দেশের ভিতরে লোকজনের সঙ্গে তো কথা বলি। তিনি জানান, আগের কাশ্মীর সফরগুলির মতোই এবারও তিনি রাজ্যে শান্তি, সুস্থিতির পক্ষপাতী সকলের সঙ্গেই কথা বলার আগ্রহ প্রকাশে করেছেন। তবে আলোচনা যে শুধু ভারতের সংবিধানের চৌহদ্দির মধ্যেই হবে, এও স্পষ্ট করে দেন। এ প্রসঙ্গেই তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে—এ নিয়ে দ্বিতীয় কোনও মত নেই। আমি জানি, কাশ্মীরবাসীও এটাই চান।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget