এক্সপ্লোর

এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী: কোবিন্দ প্রার্থী হওয়ায় খুশি নীতীশ, মায়াবতী, সমর্থনের ঘোষণা নবীনের

নয়াদিল্লি: মোদীর মাস্টারস্ট্রোকে ভাঙন বিরোধী-শিবিরে!

বিহারের রাজ্যপাল তথা দলের দলিত নেতা রামনাথ কোবিন্দকে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী করাকে কংগ্রেস আক্রমণ করলেও, গেরুয়া শিবিরের সিদ্ধান্তকে সমর্থন করেছে একাধিক বিরোধী দলই। সোমবার কোবিন্দের ভূয়সী প্রশংসা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে বিএসপি সুপ্রিমো মায়াবতী। অন্যদিকে, ইতিমধ্যেই এনডিএ প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছেন নবীন পট্টনায়েক।

কোবিন্দের প্রার্থী হওয়ায় এদিন আনন্দ প্রকাশ করেন নীতীশ। বলেন, বিহারের রাজ্যপাল রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন। ফলে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এটা আমার কাছে গর্বের বিষয়। তিনি জানান, খবর পেয়েই তিনি কোবিন্দকে অভিনন্দন জানান।

নীতীশের মতে, বিহারের রাজ্যপাল হিসেবে অত্যন্ত নিরপেক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করেছেন কোবিন্দ। এর জন্য ওনার সাধুবাদ প্রাপ্য। বলেন, উনি শীঘ্রই রাজধানী চলে যাবেন। তার আগে আমি ওনাকে শুভেচ্ছা জানিয়ে আসি।

যদিও, বিজেপি প্রার্থীকে সমর্থনের বিষয়ে মুখ খুলতে নারাজ নীতীশ কুমার। জেডিইউ-র সর্বভারতীয় সভাপতি বলেন, বিরোধীদের সঙ্গে আলোচনা না করে এই নিয়ে মন্তব্য করা ঠিক নয়। বলেন, আমার সঙ্গে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে কথা হয়েছে। আমি তাঁদের আমার মতামত জানিয়েছি।

দলিত নেতা কোবিন্দ রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় খুশি বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীও। বলেন, যেহেতু তিনি দলিত, তাই আমরা সকলেই উচ্ছ্বসিত। যদিও, তিনি মনে করেন, এনডিএ যদি কোনও দলিত অরাজনৈতিক ব্যক্তিত্বকে এই মনোনয়ন দিত, তাহলে তা আরও ভাল হতো। নীতীশ-মায়াবতী না জানালেও, এদিন এক কদম এগিয়ে এনডিএ-র পদপ্রার্থী কোবিন্দকে সমর্থনের কথা জানিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়েক।

কেন্দ্রের অন্যতম শরিক লোক জনশক্তি পার্টি (এলজেপি) সুপ্রিমো রামবিলাস পাসোয়ানের মতে, কোবিন্দকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে, কোবিন্দকে সমর্থন করার জন্য তিনি বিরোধীদের আহ্বান করেন।

পাসোয়ান বলেন, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। বিরোধীদের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোবিন্দকে সমর্থন করা। তিনি যোগ করেন, এখন যদি তারা সমর্থন না করে, তাহলে বুঝতে হবে, ওরা দলিত-বিরোধী।

পাসোয়ানের মতে, প্রত্যেক রাজনৈতিক দলের একটি অ্যাজেন্ডা থাকে। এটা মোদীজির মাস্টারস্ট্রোক। এটা সেই সব দলের মুখে থাপ্পড়, যারা দলিতদের জন্য অনেক কিছু করার দাবি করে কিছুই করে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget