এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: ভোট পড়ল ৯৯ শতাংশ, সহজেই জিতবেন কোবিন্দ, দাবি বিজেপির, মীরাই সেরা পছন্দ, বলল বিরোধীরা

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার শাসক ও বিরোধী—জয় নিয়ে আশাবাদী উভয় শিবিরই। একদিকে, বিজেপি যেমন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের জয়ের বিষয়ে নিশ্চিত। উল্টোদিকে, মীরা কুমারকে সেরা পছন্দ হিসেবে চিহ্নিত করেছে বিরোধীরা।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, কোবিন্দজি নিশ্চিতভাবে এবং সহজ ব্যবধানেই জিতবেন। আরেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, কোবিন্দ যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি যোগ করেন, সহমতে হলে ভাল হতো। যদিও এখন সব অতীত। তবে, কোবিন্দ যে সততার সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, সেই নিয়ে কোনও সন্দেহ নেই বেঙ্কাইয়ার মনে।

অন্যদিকে, রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, কোবিন্দ ও মীরার মধ্যে লড়াই আদতে হল ‘নীতিগত’। তাঁর দাবি, মীরা কুমারই সকলের পছন্দ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের জন্য মীরা কুমারই সেরা বিকল্প। তিনি বলেন, যিনি রাষ্ট্রপতি হবেন, তাঁর এমন নীতি হওয়া উচিত যে, সকলেই তাঁর কাছে সমান হবেন। সেই দিক দিয়ে মীরা কুমারই সেরা পছন্দ।

সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে মনে করেন, সাংসদ ও বিধায়কদের উচিত নিজেদের বিবেকের কথা শুনে ভোট দেওয়া। টুইটারে ইয়েচুরি লেখেন, আশা করি ইলেক্টোরাল কলেজ ভারতের সংবিধানের পালনকর্তাকে ভেবেচিন্তেই বেছে নেবেন। মল্লিকার্জুন খাড়্গে বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তাই লড়ছি। সকল ভোটারদের উচিত নিজেদের বিবেকের কথা শুনে ভোট দেওয়া।

এদিকে, এদিন নির্বাচনের পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার তথা লোকসভার মহাসচিব অনুপ মিশ্র জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রায় ৯৯ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, সংসদের দুই কক্ষের মিলিত অনুমোদিত শক্তি ৭৭৬। এর মধ্যে ৭৭১ জন ভোট দিয়েছেন। আগামী ২০ তারিখ জানা যাবে, রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা কে হবেন।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget