এক্সপ্লোর

রামের তীর ছিল ইসরোর ক্ষেপনাস্ত্রর মতো, বললেন গুজরাতের মুখ্যমন্ত্রী

আহমেদাবাদ: রামের তীরের সঙ্গে ইসরোর ক্ষেপনাস্ত্রের তুলনা করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। একইসঙ্গে পরিকাঠামো গড়ে তোলা ও সামাজিক যোগসূত্র স্থাপনের বিষয়েও মহাকাব্য রামায়ণের নায়ককে কৃতিত্ব দিলেন রুপানি।ইন্সস্টিটিউট অফ ইনফ্রাস্টাকচার টেকনলজি রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইটিআরএএম)-এর ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী বলেছেন, রামের প্রতিটি তীরই ছিল ক্ষেপনাস্ত্র। যে কাজ ইসরো করে।  রাম  নিক্ষেপ করতেন। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ(আরএসএস)-এর প্রাক্তন প্রচারক রুপানি বলেছেন,  যে কাজ ইসরো এখন করছে, রাম অনেক আগেই তা করেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সভায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র স্পেশ অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর তপন মিশ্রও হাজির ছিলেন। রুপানি রামের ইঞ্জিনিয়ারিং দক্ষতারও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রাম ও রামায়ণের সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি যুক্ত করলে দেখা যায়, তাহলে ভেবে দেখুন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রাম সেতু গড়তে কী ধরনের ইঞ্জিনিয়াররা  ছিলেন..এমনকি কাঠবেড়ালিও ওই সেতু গড়ে তুলতে সাহায্য করেছিল...এমনকি আজ মানুষ বলে যে, রাম সেতুর অবশেষ এখনও সমুদ্রে রয়েছে। রাম সেতু ছিল রামের কল্পনা, এবং ইঞ্জিনিয়াররা এরপর ওই অস্থায়ী সেতু নির্মাণ করেছিলেন। দর্শকের উচ্ছ্বাসের মধ্যে মুখ্যমন্ত্রী রামায়ণের আরও কিছু আখ্যানের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লক্ষ্মণ যখন যুদ্ধে অচেতন হয়ে পড়েছিলেন, তখন বিশেষজ্ঞরা জানতেন যে, উত্তরে এক ধরনের ভেষজ রয়েছে, যা তাঁকে সুস্থ করে তুলতে পারে। ওই ভেষজটি চিনতে না পেরে হনুমান পুরো একটা পাহাড়ই তুলে নিয়ে এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, তাহলে ভেবে দেখুন, কী ধরনের প্রযুক্তি তখন ছিল যে, তিনি পুরো একটা পাহাড়ই তুলে এনেছিলেন? এটাও একটা পরিকাঠামো উন্নয়ণেরই ঘটনা। অস্ত্রশস্ত্র ও পরিকাঠামোর পাশাপাশি (সোশ্যাল ইঞ্জিনিয়ারিং )সামাজিক সমন্বয়ের কাজেও রাম যুক্ত হয়েছিলেন বলেও মন্তব্য করেছেন রুপানি। রুপানির দাবি, মহাত্মা গাঁধী রাম রাজ্যের কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে চলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget