এক্সপ্লোর

প্রধানমন্ত্রী যেভাবে পোশাক বদল করেন, সেভাবে রিজার্ভ ব্যাঙ্ক নিয়ম বদল করছে: রাহুল গাঁধী

নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর। বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়া নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকা নিয়ে সুর চড়ালেন রাহুল। বললেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে পোশাক বদল করেন, সেভাবেই নিয়ম বদল করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক’। রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কোনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবারই পুরানো নোটে ৫০০০ টাকা পর্যন্ত জমা দেওয়া যাবে। এই নির্দেশিকা বাতিলের আর্জি জানিয়েছে এআইসিসি। এরপরই ট্যুইটারে প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন কংগ্রেস সহ সভাপতি। সেই সঙ্গে নোট বাতিল পরবর্তী পর্বে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক ঘোষিত নিয়ম সম্পর্কে একটি নিবন্ধও পোস্ট করেছেন রাহুল। নোট বাতিল ইস্যুতে বিজেপির সঙ্গে লড়াই রাহুল মোদীর রাজ্য গুজরাতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। আগামীকালই মেহসানায় জনসভা করবেন রাহুল। গতকাল উত্তরপ্রদেশের জৌনপুরের জনসভায় রাহুল বলেছিলেন, দেশের মোট সম্পদের ৬০ শতাংশই রয়েছে ১ শতাংশ লোকের হাতে। নোট বাতিলের মাধ্যমে মোদী দেশের ৯৯ শতাংশ মানুষের সঙ্গেই রসিকতা করছেন। রাহুল ভোটমুখী উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডেও জনসভা করবেন। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমও নোট জমা দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণের সমালোচনা করেছেন। এই নির্দেশিকাকে তিনি একটি বেপরোয়া সরকারের বেপরোয়া পদক্ষেপ বলে অভিহিত করেছেন। চিদম্বরম বলেছেন, কালো টাকার মালিকরা যখন তাদের টাকা গুছিয়ে নিয়েছে তখন দরিদ্র ও মধ্যবিত্তদের সংকটে ফেলা হচ্ছে। একের পর এক ট্যুইটে তিনি বলেছেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক টাকা জমা নিয়ে নতুন নিয়ম করছে। অর্থমন্ত্রী তার বিপরীত কথা বলছেন। মানুষ তাহলে কার কথায় বিশ্বাস করবে? কারুর কোনও বিশ্বাসযোগ্যতা নেই’।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget