এক্সপ্লোর

দ্বিগুণের বেশি বেতন বাড়ল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের, মাসিক বেসিক পে ২.৫ লক্ষ টাকা

নয়াদিল্লি: বিপুল বেতন বাড়ল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল ও তাঁর ডেপুটিদের। সরকারি নির্দেশের ফলে এখনকার বেতনের দ্বিগুণের বেশি পাবেন তাঁরা। এখন গভর্নরের মাসিক বেসিক পে ৯০ হাজার টাকা, ডেপুটিদের ক্ষেত্রে মাসে ৮০ হাজার টাকা। বেতনবৃদ্ধির পর গভর্নরের মাসিক বেসিক পে হচ্ছে আড়াই লক্ষ টাকা, ডেপুটিদের মাসে বেসিক পে দাঁড়াচ্ছে ২.২৫ লক্ষ টাকা। ২০১৬-এর জানুয়ারি থেকেই বর্ধিত বেতন ভোগ করবেন তাঁরা। বলা হচ্ছে, এখনও তাঁদের বেতন আরবিআই নিয়ন্ত্রিত নানা ব্যাঙ্কের শীর্ষকর্তাদের চেয়ে অনেক কম। এখন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ৪ জন। এঁরা হলেন আর গাঁধী, এস এস মুন্দ্রা, এন এস বিশ্বনাথন ও ভিরাল ভি আচার্য। আরবিআইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে প্রকাশ, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের একেবারে ওপরের মাথাদের মাসিক বেতনের মধ্যে রয়েছে বেসিক পে, ডিএ ও অন্যান্য পেমেন্ট। মাসিক বেতন ৯০ হাজার টাকা, ডিএ ১,১২,৫০০ টাকা, অন্যান্য খাতে ৭ হাজার টাকা, ২০১৬-র ৩০ নভেম্বরের হিসাবে সব মিলিয়ে পটেল পাচ্ছেন ২,০৯,৫০০ টাকা। তথ্যের অধিকার আইনে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ২১ ফেব্রুয়ারির নির্দেশে গভর্নর ও ডেপুটি গভর্নরদের বেসিক পে সংশোধন করা হয়েছে। বেসিক পে বৃদ্ধির পর তাঁদের গ্রস পে কত হচ্ছে, সেটা জানায়নি আরবিআই। তবে বেসিক যা বাড়ছে, সেই হিসাবে উর্জিতের গ্রস পে দাঁড়াতে পারে প্রায় ৩.৭০ লক্ষ টাকা। ২০১৬-র সেপ্টেম্বরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে বসেন তিনি।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget