এক্সপ্লোর

ধর্মীয় কারণে ধার্মিক বাবা সদ্যোজাতকে ২৪ ঘন্টা পান করতে দিলেন না মাতৃদুগ্ধ

কোঝিকোড়:  ধর্মীয় কারণ দেখিয়ে এক সদ্যোজাতকে প্রায় ২৪ ঘন্টা পান করতে দেওয়া হল না মাতৃদুগ্ধ। আর এই কাজে বাধা দিয়েছেন সদ্যোজাতের বাবা। ঘটনাটি ঘটেছে কোঝিকোড়ের মুক্কমে ইএমএস হাসপাতালে। সদ্যোজাতের বাবা আবুবক্করের দাবি, তাঁকে কোনও এক ধর্মগুরু বলেছেন পঞ্চমবারের আজান শেষ না হওয়া পর্যন্ত শিশুকে মাতৃদুগ্ধ পান করানো যাবে না। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের কাছে এখবর পৌঁছলে, তারা তদন্তের নির্দেশ দেয়। হাসপাতাল সূত্রে খবর, মুক্কমের ওমাসেরির বাসিন্দা আবুবক্কর হাসপাতালের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, তাঁর স্ত্রীকে যেন তাঁরা বুকের দুধ পান করাতে না দেন সদ্যোজাতকে। বুধবার বেলা দেড়টা নাগাদ শিশুপুত্রের জন্ম হয়। তারপর প্রায় ২৪ ঘন্টা শিশুটিকে মাতৃদুগ্ধ পান করতে দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত বাচ্চাটিকে মাতৃদুগ্ধ দেওয়া হয়নি। এমনকি আবুবক্কর নামের সেই ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দিয়ে তাঁর স্ত্রী ও শিশুপুত্রকে বাড়ি নিয়ে চলে যান সেদিনই। তারপর শিশুটির কি হয়েছে, এব্যাপারে কোনও খবর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এমনকি শিশুটির ব্লাড সুগারও পরীক্ষা করতে দিতে চায়নি আবুবক্করের পরিবারের লোক। তবে পুলিশ সূত্রে দাবি, আবুবক্করকে না জানিয়ে, তাঁর কোনও এক আত্মীয়কে বুঝিয়ে, কার্যত লুকিয়ে সদ্যোজাতকে মাতৃদুগ্ধ পান করানো হয়। এব্যাপারে যখন আবুবক্করের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তিনি বলেন, সদ্যোজাতর ন্যাভাল কর্ডে যে পরিমাণ পুষ্টি থাকে, তাতে ২৪ ঘন্টা কিছু না খেয়ে সে বেঁচে থাকতেই পারে। কিন্তু এই ঘটনা ভালভাবে নেয়নি শিশু সুরক্ষা কমিশন। ধর্মীয় আচার-বিচারের অজুহাত দেখিয়ে কোনও সদ্যোজাতকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই, মন্তব্য কমিশন কর্তৃপক্ষের। এই ঘটনার তদন্ত হবে, এবং দোষ প্রমাণ হলে, শিশুটির বাবার কড়া শাস্তিও হতে পারে, খবর সূত্রের।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget