এক্সপ্লোর

পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে এবার থেকে পুরস্কার! ভাবনা দিল্লি সরকারের

নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় শিকারদের প্রতি অবহেলা ও অমানবিকতার ঘটনা আরও একবার ধরা পড়ল রাজধানী দিল্লিতে। টেম্পোর ধাক্কায় জখম এক ব্যক্তি রাস্তাতেই যন্ত্রনায় কাতরাতে কাতরাতে মারা গেলেন। এই অবস্থায় দিল্লি সরকার পথ দুর্ঘটনার শিকারদের হাসপাতালে নিয়ে এলে পুরস্কার প্রদানের ঘোষণা করতে চলেছে। এ ব্যাপারে খুব শীঘ্রই প্রকল্প ঘোষণা করতে চলেছে দিল্লি সরকার। এই প্রকল্পের আওতায় ট্যাক্সি বা অটোরিক্সার চালক সহ যে-কেউ দুর্ঘটনায় জখমদের হাসপাতালে নিয়ে এলে পুরস্কার দেওয়া হবে। দিল্লিতে দুর্ঘটনার শিকারদের দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে এই প্রকল্পের খসড়া সরকার তৈরি করেছে বলে জানিয়েছেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন। চলতি মাসের শেষের দিকেই ওই খসড়া মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। মন্ত্রিসভার ছাড়পত্র দিলে তা উপরাজ্যপাল নাজিব জঙ্গের অনুমোদনের জন্য পাঠানো হবে। উল্লেখ্য, দিল্লির সুভাষ নগর এলাকায় কাজ সেরে ফেরার পথে এক নিরাপত্তা রক্ষীকে ধাক্কা মারে একটি ডেলিভারি ভ্যান। রাস্তায় দীর্ঘক্ষণ তিনি পড়ে থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এরইমধ্যে এক রিক্সাচালক মৃত্যুযন্ত্রনায় কাতরের মোবাইল ফোনটি তুলে নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনার একদিন পর দিল্লি সরকারের পক্ষ থেকে পথ দুর্ঘটনার শিকারদের সাহায্য পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগের কথা জানানো হল। সত্যেন্দ্র জৈন বলেছেন, সুভাষনগরের ওই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। পথ দুর্ঘটনার শিকারদের সাহায্যের জন্য পুরস্কার প্রদানের উদ্যোগ সরকার নিয়েছে। সত্যেন্দ্র জৈন বলেছেন, অনেকেই পুলিশি হয়রানির আশঙ্কায় দুর্ঘটনার শিকারদের সাহায্যের জন্য এগিয়ে আসতে চান না। কিন্তু এ প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করেছেন। ওই রায়ে সুপ্রিম কোর্ট দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যকারীদের নিগ্রহ বা জেরা করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। এ কথা উল্লেখ করে সত্যেন্দ্র জৈন দুর্ঘটনার শিকারদের সাহায্যের জন্য এগিয়ে আসতে মানুষের কাছে আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী
Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget