এক্সপ্লোর

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে দল

রাঁচি: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ যাদবের দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে আরজেডি। আজ বিশেষ সিবিআই আদালতের রায়ের পর এমনই জানালেন আরজেডি-র প্রবীণ নেতা রঘুবংশ প্রসাদ। তিনি আদালত থেকে বেরিয়ে এসে বলেছেন, ‘আইনি লড়াই চলবে। আমরা হাইকোর্টে যাব। এছাড়া আর কোনও বিকল্প নেই। রাজনৈতিকভাবেও লড়াই করব আমরা।’ অপর এক আরজেডি নেতা আবদুল বারি সিদ্দিকি বলেছেন, ‘আমরা ৩ জানুয়ারির জন্য অপেক্ষা করছি। আদালত কী সাজা ঘোষণা করে সেটা দেখে দল পরবর্তী পদক্ষেপ স্থির করবে। সাধারণ মানুষের প্রশ্ন, কয়েকজনের ক্ষেত্রে কেন কারাদণ্ড আর কয়েকজনের মুক্তি? বিজেপি ও জেডিইউ যেভাবে আগেই রায়ের পূর্বাভাস দিয়েছিল, তাতে মানুষ বিভ্রান্ত। লালুজির জেলে যাওয়া নতুন নয়। আগেও তাঁকে জেলে পাঠানো হয়েছে। প্রতিবারই দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে আরজেডি। সেই কারণেই আমরা এখনও বিহারে এক নম্বর।’ বহুচর্চিত পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আজ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। ৩ জানুয়ারি হবে সাজা ঘোষণা। তবে আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে বেকসুর খালাস করেছে তারা। লালুকে নিয়ে যাওয়া হয়েছে রাঁচির বীরসা মুন্ডা জেলে। এই রায়ের পরেই ট্যুইট করে লালু বলেছেন, ‘ক্ষমতাশালী শ্রেণি ও ক্ষমতাশালী লোকজন সবসময়ই সমাজকে শাসক ও শোষিত শ্রেণিতে ভাগ করে। যদি নিচু জাতের কেউ এই অন্যায়ের প্রতিবাদ করে, তাহলে তাদের ইচ্ছাকৃতভাবে সাজা দেওয়া হবে।’ পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘরের সরকারি কোষাগার থেকে পশুখাদ্য কেনার জন্য বরাদ্দ ৮৯.২৭ লাখ টাকা অবৈধভাবে তুলে নেওয়া সংক্রান্ত মামলার রায় বার হল এদিন। লালু সহ ১৭ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ফলে আজ থেকে সাজা ঘোষণার দিন ৩ জানুয়ারি পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে। ২০১৩-য় প্রথম মামলায় দোষী সাব্যস্ত হন লালু। তাঁর ৫ বছরের জেল হয়, বাতিল হয় সাংসদ পদ, ভোটে দাঁড়ানো নিষিদ্ধ হয়। কিন্তু সে বছরই ডিসেম্বরে সুপ্রিম কোর্টে জামিন পেয়ে যান তিনি। আজ ওই কেলেঙ্কারির দ্বিতীয় মামলার রায় বার হল। জাল নথি দেখিয়ে ১৯৯১-৯৪-এ বিহারের বিভিন্ন সরকারি কোষাগার থেকে ৯৫০ কোটি টাকা তুলে নেওয়া সংক্রান্ত মামলাই হল পশুখাদ্য কেলেঙ্কারি মামলা। পশুখাদ্য কেনার জন্য বরাদ্দ রাজ্য সরকারের ওই অর্থ বিহারের রাজনীতিক ও সরকারি আধিকারিকরা নয়ছয় করেন বলে অভিযোগ। সে সময় লালু ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget