এক্সপ্লোর

আমাদের দেশে ফেরত পাঠাবেন না, সরকারের কাছে আর্জি রোহিঙ্গা শরণার্থীদের

নয়াদিল্লি: পাঁচ বছর আগের সেই রাতটা এখনও নরুল ইসলামের ঘুমের মধ্যেই দুঃস্বপ্ন হয়ে হানা দেয়। সেই রাতের পরই নরুলের নতুন পরিচয় হয় রোহিঙ্গা শরণার্থী।  মায়ানমারের ঘরবাড়ি ছেড়ে পালায় তারা। জীবনটা কেমন সুতো ছেঁড়া ঘুড়ির মতো হয়ে যায়। নরুল তখন সাত বছরের। কিন্তু এখনও স্পষ্ট মনে আছে, কীভাবে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের মহল্লায়। বাদ পড়েনি তাদের বাড়িও। কোনওক্রমে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছিল তারা। সেখান থেকে সটান বাংলাদেশে। ও দেশেও ঠাঁই মেলেনি। তারা চলে আসে ভারতে। সেই দিনগুলির কথা বলতে বলতে কান্নায় বুজে আসে ১২ বছরের নরুলের গলা। এই বয়সেই বুঝে গিয়েছে, জীবনের সংগ্রাম কাকে বলে। সে বলেছে, তার বাবার আর্থিক সঙ্গতি একেবারেই ছিল না। ভারতে পৌঁছনো পর্যন্ত তাদের প্রায় অনাহারেই থাকতে হয়েছিল। ভারতে এসে তার বাবা মাছের কারবার শুরু করে। দক্ষিণ দিল্লির এক কোণে শাহীন বাগ শিবিরে রয়েছে ৭০ টি রোহিঙ্গা পরিবার। তারই মধ্যে একটি নরুলের পরিবার। ওরা রোহিঙ্গা শরণার্থী। ওদের কোনও স্থায়ী আশ্রয় নেই। রাষ্ট্রপুঞ্জ বলছে, বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু তারাই। রাজধানী দিল্লিতে প্রায় ১২০০ রোহিঙ্গা বসবাস করেন। চলতি মাসে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে হাজারে হাজারে রোহিঙ্গা, যাদের বেশিরভাগই মুসলিম, পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের দুঃখদুর্দশা সারা বিশ্বের নজর কেড়েছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গ্যুটারেস বলেছেন, রোহিঙ্গা মুসলিমরা বিপজ্জনক মানবিক সংকটের শিকার। ভারতে যারা আশ্রয় নিয়েছে, তাদের মাথার ওপর খাঁড়ার মতো ঝুলতে প্রত্যর্পিত হওয়ার আশঙ্কা। কেন্দ্র তাদের প্রত্যর্পণ করা হবে বলে জানিয়েছে। কিন্তু নরুলরা দেশে ফিরতে চায়না। এখানে তাদের ঘর বলতে আস্তাকুঁড়ের পাশে একটি ত্রিপলের ছাউনি দেওয়া ঝুপড়ি। সামনেই জোসালায় সরকারি স্কুল। নরুল বলছে, ‘এখানেই ভালো আছি। স্কুলে যেতে খুব ভালো লাগে। নিজের দেশে মোটেই ফিরতে চাই না। কারণ, সেনা ওখানে শিশুদেরও খুন করে’। চোখ ভরা জল নিয়ে সরকারের কাছে নরুলের আর্তি, তাদের যেন মায়ানমারে ফিরিয়ে দেওয়া না হয়। নরুলের মতো অন্যান্য রোহিঙ্গা শরণার্থীরাও দেশে ফেরার কথা ভাবতেও শিউরে উঠছে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget