এক্সপ্লোর

আজই এটিএমে পাওয়া যাবে না নতুন দুশোর নোট, সময় লাগবে এক সপ্তাহ

নয়াদিল্লি:  গণেশ চতুর্থীর দিন নতুন কিছু শুরু হওয়া সত্যিই ভাল। আজই বাজারে আসতে চলেছে নতুন দুশো টাকার নোট। কিন্তু আমজনতা যদি ভাবেন যে আজই এটিএম-এ গিয়ে কার্ড পাঞ্চ করলে নয়া দুশোর নোট তাঁরা হাতে পাবেন, তাহলে তাঁরা অবশ্যই ভুল ভাবছেন। আজ এই নোট এটিএমে পাওয়া যাবে না। প্রথম দফার যে নোট আজ আরবিআই বাজারে আনছে, সেটা শুক্রবার আরবিআইয়ের কয়েকটি বাছাই করা শাখা এবং অফিসে পাওয়া যাবে। এদিকে যেহেতু শুক্রবার দেশের বেশ কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ, সেই জন্যে আজ ব্যাঙ্কের কাউন্টারেও নতুন দুশোর নোট পাওয়া যাবে না। সূত্রের খবর, অন্তত এক সপ্তাহ লাগবে নতুন দুশোর নোট এটিএমে পাওয়া যেতে। প্রসঙ্গত, এটিএমে এই সময় লাগার কারণ, প্রতিটি এটিএমের মেশিন উন্নত করতে হবে নয়া দুশোর নোট দেওয়ার জন্যে। দেশে প্রায় দু লক্ষ এটিএম রয়েছে। মেশিন পরিবর্তনে সময় লেগে যাবে। সূত্রের খবর, প্রতিটি এটিএমে তিন থেকে চারটে ক্যাসেটস থাকে। সেগুলো বিভিন্ন ডিনোমিনেশনের নোট দিতে সক্ষম। এবার দুশোর নোট দেওয়ার জন্যে ক্যাসেটসগুলো উন্নত করতে হবে। যেটা সময় সাপেক্ষ। নোটগুলো হাতে আসলে, তারপর সেভাবেই ক্যাসেটস পরিবর্তন করতে হবে এটিএম মেশিনের। ক্যাসেটস হচ্ছে মূলত, ছোট মাপের রিমুভেবল বক্স। এরমধ্যেই এটিএমের নগদ টাকা থাকে। এইমুহূর্তে এটিএমগুলো থেকে ১০০, ৫০০ এবং দু হাজারের নোট বের হয়। কিন্তু নতুন দুশোর নোটের দৈর্ঘ্য যেহেতু বাজার চলতি অন্য নোটগুলোর চেয়ে লম্বা, সেইজন্যে ক্যাসেটস-এর পরিবর্তন প্রয়োজন। এছাড়া এটিএমের প্রতিটি ক্যাসেটস আড়াই হাজারের মতো নোট ধরতে সক্ষম। এইমুহূর্তে যদি দুশোর নোটের পর্যাপ্ত সরবরাহ না থাকে, তাহলে এটিএম প্রস্তুতকারী সংস্থা এখনই দুশোর নোট সেখানে ঢোকাতে রাজি হবে না। কারণ, তাঁরা চান না কম সংখ্যার নোট নিয়ে এটিএমের ক্যাসেটস চালাতে।যদিও প্রশাসন আশ্বস্ত করেছে দুশোর নোটের পর্যাপ্ত সরবরাহ থাকবে। সেইজন্যে পুরো প্রক্রিয়াটি স্বাভাবিক করতে এবং এটিএমে পাওয়া যেতে সাতদিনই সময় লাগবে। নতুন এই দুশোর নোটে সাঁচি স্তুপার ছবি আছে। রঙ গাঢ় হলুদ। নোটে আরবিআইয়ের গভর্নর উর্জিত পটেলের সই আছে। পিছনে কোন সালে ছাপা, সেটার উল্লেখ রয়েছে। এছাড়া স্বচ্ছ ভারত অভিযানের লোগো সহ স্লোগান আছে। নয়া এই নোটের মাপ হল ৬৬ এমএম*১৪৬এমএম।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget