এক্সপ্লোর

বয়কট কয়েকটি মুসলিম সংগঠনের, আপত্তি সমাজকর্মীদেরও, মালাবার হিলসের গেস্ট হাউসে আরএসএসের ইফতারে অনিশ্চয়তা

নয়াদিল্লি: আরএসএসের প্রস্তাবিত ইফতার পার্টির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হল কয়েকজন সমাজকর্মীর আপত্তিতে। সঙ্ঘ পরিবারের বহু প্রতীক্ষিত ওই ইফতারের আসর সোমবার সন্ধ্যায় বসার কথা মুম্বইয়ের মালাবার হিলসের সহাইয়াদ্রি গেস্ট হাউসে। আয়োজক আরএসএসের মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (এমআরএম)। ৩০টি ইসলামি দেশের লোকজনের ওই ইফতারে আসার কথা। অ-মুসলিম নানা সম্প্রদায়ের শখানেক প্রতিনিধিও আমন্ত্রিত। কিন্তু মুম্বইয়ের দুই সমাজকর্মী অ্যাডভোকেট আদিল খাতরি ও শাকিল আহমেদ শেখ মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশকে চিঠি লিখে বলেছেন, ওই অতিথিশালার ভিতরে কোনও জনসভা বা ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় না, শুধু সরকারি অনুষ্ঠানের জন্যই জায়গাটা। ওখানে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হোক। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, ওই গেস্ট হাউস দেখভালের ভারপ্রাপ্ত প্রটোকল দপ্তর সহ সব সরকারি দপ্তরকে পাঠানো স্টেট জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দপ্তরের ২০১৫-র জুলাইয়ের এক নির্দেশে বলা আছে, সহাইয়াদ্রি গেস্ট হাউসে যেন কোনও আমজনতার অনুষ্ঠান না হয়, ওখানে সভা, অনুষ্ঠান করার ক্ষেত্রে নিয়ম মেনে যেন চলা হয়। ওখানকার কনফারেন্স হলে নানা ব্যাপারে আবেদনকারী লোকজনের সঙ্গে কথা বলবেন মন্ত্রীরা। সমাজকর্মীরা চিঠিতে বলেছেন, সরকারি বিজ্ঞপ্তিতে এও বলা আছে যে, শুধু মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মন্ত্রীরা, রাষ্ট্রমন্তীরা, মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি ও সম পদমর্যাদার লোকজনই ওখানে বৈঠক, ওয়ার্কশপ, সাংবাদিক সম্মেলন করতে পারেন। কয়েকটি মুসলিম সংগঠন ওই ইফতার বয়কটের ডাক দিয়ে বলেছে, যতক্ষণ না দক্ষিণপন্থী আরএসএস মুসলিম-বিদ্বেষী নীতি পরিত্যাগ করছে, ততক্ষণ মুসলিমরাও এমন অনুষ্ঠান এড়িয়ে চলুন। ২০১৯-এর ভোটে বিজেপিকে ভোট দিতে মুসলিমদের প্রলুব্ধ করতেই আরএসএস ইফতার বসাচ্ছে। অথচ মুসলিমরা লাভ জেহাদ, গোহত্যার ইস্যুতে সমস্যায় পড়ছে। যদিও এমআরএমের জাতীয় আহ্বায়ক বিরাগ পাচপোরের দাবি, সংখ্যালঘুদের মনে আরএসএস সম্পর্কে ভুল ধারণা কাটাতেই ইফতার। সত্যি এটাই যে, আরওএসএস দেশের সব সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ছড়াতে চায়।

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget