এক্সপ্লোর

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত নিল শিয়াদের আরএসএস

লখনউ: আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নিল শিয়া মুসলিমদের সংগঠন রাষ্ট্রীয় শিয়া সমাজ (আরএসএস)।

এদিন শিয়াদের আরএসএস প্রধান তথা বিজেপি বিধায়ক বুক্কাল নবাব বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রধৈানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পাশাপাশি, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সমর্থনও করছি।

তিনি যোগ করেন, আগামী লোকসভা ভোটে মোদীজি যাতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন, তা নিশ্চিত করতে ঐকবদ্ধভাবে শিয়া সম্প্রদায় বিজেপিকে সমর্থন করবে। তাঁর দাবি, বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দল শিয়া মুসলিমদের কথা ভাবে না।

প্রসঙ্গত, দেশে মোট মুসলিম জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ শিয়া-সম্প্রদায়ভুক্ত। কেন তাঁরা বিজেপিকে সমর্থন করছে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নবাব বলেন, লখনউয়ের রাস্তায় শিয়াদের মিছিলের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।

তাঁর আরও দাবি, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি, রাজ্যের মন্ত্রী মোহসিন রাজা, জাতীয় সংখ্যালঘু চেয়ারম্যান সঈদ ঘায়রুল হাসান রিজভি, উত্তরপ্রদেশের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হায়দার আব্বাসদের মতো শিয়া মন্ত্রীদের সম্মানীয় পদ দিয়েছে বিজেপি।

নবাবের অভিযোগ, পূর্বতন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি সরকারের আমলে শিয়া মুসলিমদের ওপর অত্যাচার হয়েছে। শিয়াদের দমিয়ে রাখতে বা হয়রান করতে কোনও কসুর করেনি এই দুই সরকার। যে কারণে, তাঁরা বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নেন। এমনকী, প্রতি মঙ্গলবার ‘বড়া মঙ্গল’ দিবস পালন করে এই সংগঠন। সেখানে হনুমান পুজো আয়োজন করে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কাজে সকলে নিযুক্ত হন।

যদিও, নবাবের এই মন্তব্যের বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে দাবি করেছেন অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র মৌলানা ইয়াসুব আব্বাস। তাঁর মতে, এটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget