এক্সপ্লোর

‘ভারতের সহনশীলতাকে যেন দুর্বলতা বলে কেউ না ভাবে’, পাকিস্তানে ঢুকে অভিযান চালানোয় বায়ুসেনা, মোদি সরকারের প্রশংসা, প্রস্তাব পাশ আরএসএসের প্রতিনিধিসভায়

গোয়ালিয়র: পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদী হামলা চালানোর ঘাঁটি ধ্বংস করায় ভারতীয় বায়ুসেনার প্রশংসা করে প্রস্তাব গ্রহণ করল আরএসএস। শুক্রবার এখানে শুরু হওয়া আরএসএসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী মঞ্চ অখিল ভারত প্রতিনিধি সভার তিনদিনের বৈঠকের প্রথমদিন পড়শী দেশের মাটিতে প্রতিপালিত সন্ত্রাসবাদী ট্রেনিং ক্যাম্পে অভিযানের সিদ্ধান্ত নেওয়ায় মোদি সরকারেরও প্রশংসা করেছে সঙ্ঘ পরিবার। আরএসএসের সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য বলেছেন, বিমান হামলার জন্য বায়ুসেনার ও অভিযানের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রশংসা করেও অভিনন্দন প্রস্তাব পাশ হয়েছে বৈঠকে। দেশবিরোধী শক্তিগুলির মোকাবিলায় একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ধরনের শক্তিগুলি সম্পর্কে দেশবাসীরও সাবধান থাকা উচিত। বৈঠকে ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসে সিআরপিএফ জওয়ানদের মৃত্যু, অন্যান্য জঙ্গি হানায় সশস্ত্র বাহিনীর জওয়ানদের প্রাণহানিতেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ভারতের সহনশীলতাকে যেন তার দুর্বলতা বলে কেউ না ভাবে। বৈঠকে শবরিমালা মন্দিরে সব বয়সেরক মেয়েদের প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের আলোড়ন ফেলা সাম্প্রতিক রায় নিয়েও আলোচনা হবে। প্রতিনিধিসভার ১৪০০ সদস্য অংশগ্রহণ করবেন। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, ভাইয়াজি জোশীর মতো শীর্ষ নেতাও তাঁদের মধ্যে রয়েছেন। বৈদ্যের অভিযোগ, কেরলের সিপিএম সরকার সুপ্রিম কোর্টের রায়ের পর হিন্দুদের ভাবাবেগ নিয়ে ছেলেখেলা করছে, অ-হিন্দু মহিলাদের জোর করে মন্দিরে ঢুকিয়ে দিয়ে শীর্ষ আদালতের সিদ্ধান্তের মূল মর্মবস্তুকেই লঙ্ঘন করছে। রামমন্দির ইস্যু নিয়ে বৈদ্য বলেন, বিষয়টির সঙ্গে যুক্ত সব পক্ষই সুপ্রিম কোর্টে তাদের মতামত দিচ্ছে। বিচার বিভাগের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যাবতীয় বাধা কাটিয়ে অযোধ্যায় মন্দির নির্মাণ হবে বলে আমরা আশাবাদী।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget