এক্সপ্লোর

মোবাইল-ইন্টারনেটে মজেছে গ্রাম, টান পড়েছে বিস্কুট-ঠাণ্ডা পাণীয়র বিক্রিতে?

কলকাতা:  মোবাইল-ইন্টারনেটে মজেছে গ্রাম। স্মার্টফোনে সেলফি-সংস্কৃতি এতটাই শিকড় গজিয়েছে গ্রাম-ভারতে যে সেখানে বিস্কুট, লজেন্স ও কোল্ড ড্রিঙ্কসের জন্য ব্যয় কমছে। অন্যদিকে, ১০ টাকার রিচার্জ প্যাক দারুন জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামে। মোবাইল কোম্পানিগুলি এতে খুশি। কিন্তু অপেক্ষাকৃত স্বল্পমূল্যের মুখরোচক তাত্ক্ষনিক পণ্যনির্মাতা সংস্থাগুলি এতে স্বাভাবিকভাবেই চিন্তিত। গত পরপর কয়েকটি মরশুমে ভালো বৃষ্টি না হওয়ায় গ্রামীন বাজারে ক্রয় ক্ষমতা কমেছে। কিন্তু এতে মোবাইল রিচার্জের ক্ষেত্রে কোনও প্রভাব পড়েনি। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রথমসারির এক কনজিউমার গুডস প্রস্তুতকারী সংস্থার পদস্থ আধিকারিক বলেছেন, গ্রামের গ্রাহকরা ভিডিও দেখতে বা সেলফি নিতে বা তা শেয়ার করতে মোবাইল রিজার্জকেই অগ্রাধিকার দিচ্ছেন। একটি টেলিকম সংস্থার এক্সিকিউটিভ জানিয়েছেন, ১০ টাকা টক টাইমের মোবাইল রিজার্জই দেশে সবচেয়ে বেশি হয়।এক ভোগ্যপণ্য নামী ভোগ্যপণ্য প্রস্তুতকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, সেলফি কালচারের ফলে গ্রামের গ্রাহকরা ফাস্ট মুভিং কনজিউমার প্রোডাক্টস-এর তুলনায় তাঁদের ফোনের জন্য বেশি খরচ করছেন। এই ভোগ্যপণ্যগুলি সাধারণত শখের বশেই কেনেন গ্রাহকরা। ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েসন অফ ইন্ডিয়া (আইএএমএআই) এবং আইএমআরবি-র রিপোর্ট উল্লেখ করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, গ্রামীন ভারতে ২০১৫-তে মোবাইলে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। শহরাঞ্চলে এই বৃদ্ধি ৭১ শতাংশ। অন্যদিকে, কোলা ও কনফেকশনারির মতো ভোগ্যপণ্যের বিক্রয়ের বৃদ্ধি ৫ থেকে ৬ শতাংশ কমে গিয়েছে। একটি নামী বিস্কুট প্রস্তুতকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, এখন আরও অনেক বেশি বাড়িতে মোবাইলের খরচ আবশ্যিক হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই এই ব্যয় নির্বাহ করতে অন্য খরচে টান পড়ছে। সোজা কথায় এর প্রভাব পড়ছে শখের ভোগ্যপণ্যগুলির ওপর। অন্য একটি ভোগ্যপণ্য নির্মাতা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, মোবাইল রিজার্জের খরচ বা স্বল্পমূল্যের বিনোদনের ব্যয় গ্রামীন বাজারে তাত্ক্ষণিক পণ্য ক্রয়ের ক্ষেত্রে থাবা বসিয়েছে। ঠাণ্ডাপাণীয় প্রস্তুতকারী সংস্থাগুলি পণ্যের দাম কমিয়েও বিক্রয় বাড়াতে পারছে না। আইএএমএআই এবং আইএমআরবি-র রিপোর্ট অনুসারে,  মোবাইল ইন্টারনেটে ব্যয় ২০১৪-র ৫৪ শতাংশ থেকে বেড়ে ২০১৫-তে হয়েছে ৬৪ শতাংশ। গ্রামীন ভারতে অধিকাংশ মোবাইল ইন্টারনেট গ্রাহক বিনোদনের জন্য ব্যবহার করেন। অন্যদিকে, শহরের গ্রাহকরা যোগাযোগ ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্য মোবাইল-ইন্টারনেট ব্যবহার করেন।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
Digital Census In India: Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?

ভিডিও

BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের
Suvendu Adhikari | ''আসছে বিজেপিরই সরকার'' | হুঙ্কার দিয়ে নন্দীগ্রামের জন্য মনোনয়ন শুভেন্দুর
ECI News | পুলিশ-প্রশাসনে পর এবার CEO দফতরেও রদবদল। সরিয়ে দেওয়া হল ডেপুটি CEO সুব্রত পালকে
Election Commission: ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকই বদল,সরিয়ে দেওয়া হল ডেপুটি CEO -কে
BJP News: 'প্রতিটি ভোটারকে ভয় দেখানো হচ্ছে', কমিশনের কাছে ৬টি দাবি পেশ বিজেপি প্রতিনিধিদলের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
Digital Census In India: Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Embed widget