এক্সপ্লোর

জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা জানালেন সচিন

নয়াদিল্লি: দীপাবলির আগে দেশের সেনা জওয়ানদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ফেসবুকে এক ভিডিও বার্তায় জওয়ানদের কুর্ণিশ করেছেন সচিন। সব প্রতিকূলতা জয় করে দেশের সেবা করে চলার জন্য জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন সচিন। সচিন বলেছেন, ‘কয়েক মুহূর্তেই জল জমে বরফ হয়ে যাবে এমন ঠান্ডা, মাথার উপর সূর্যের প্রখর তাপ, মূষলধারায় বৃষ্টি এবং ঘন জঙ্গল সবসময়ই অনিশ্চয়তা এবং বিপদ বহন করে। কিন্তু এগুলির কোনওটাই তাঁদের কর্তব্য এবং দেশের সেবা করার সঙ্কল্প এতটুকু কমিয়ে দিতে পারেনি। আমাদের জন্য জওয়ানরা যা করেছেন তার জন্য তাঁদের ধন্যবাদ জানানোর উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। সবাই যাতে নিরাপদে থাকেন সেটা নিশ্চিত করার জন্য তাঁরা নিজেদের জীবন বিপন্ন করছেন। আমাদের ঘুম যাতে শান্তিতে হয়, পরিবারের সদস্যদের সঙ্গে যাতে সবসময় থাকতে পারি সেটা নিশ্চিত করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। দেশের জন্য আপনারা যে পরার্থপরতার পরিচয় দিয়েছেন, তার জন্যও আপনাদের ধন্যবাদ। সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাতির পক্ষ থেকে আপনাদের সেলাম করছি। আরও একবার সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। জয় হিন্দ।’   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের দীপাবলিতে সেনা জওয়ানদের শুভেচ্ছা জানানোর আহ্বান জানিয়েছিলেন। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে বহু বিশিষ্ট ব্যক্তি জওয়ানদের বার্তা পাঠাচ্ছেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার সচিনও শুভেচ্ছা জানালেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget