এক্সপ্লোর

জয়া, এমজিআরকে কেউ ছাপিয়ে যেতে পারবে না, এআইএডিএমকে প্রধান হয়ে শশীকলা

চেন্নাই: বছরের শেষ দিনে আম্মার স্থলাভিষিক্ত হলেন চিন্নাম্মা। কর্মী-সমর্থকদের জয়ধ্বনির মধ্যে আনুষ্ঠানিকভাবে এআইএডিএমকে-র সচিব হিসেবে দায়িত্ব নিলেন ভি কে শশীকলা। দলীয় প্রধান হওয়ার পর তিনি বলেছেন, ‘আম্মা চিরদিন আমার হৃদয়ে থাকবেন। ৩৩ বছর ধরে আমি দলে তাঁর সঙ্গে ছিলাম। এআইএডিএমকে-তে কেউ জয়া ও এমজিআর-কে ছাপিয়ে যেতে পারবে না।’ এদিন কড়া নিরাপত্তায় দলের সদর দফতরে পৌঁছন শশীকলা। প্রথমে তিনি দলের প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রনের মূর্তিতে মালা দেন। তারপর জয়ললিতার ছবিতে পুস্পার্ঘ্য অর্পন করেন। এরপর সরকারিভাবে দলীয় প্রধানের দায়িত্ব নেন। পয়েজ গার্ডেন থেকে রয়াপেট্টায় দলের সদর দফতর পর্যন্ত রাস্তার দু পাশে দাঁড়িয়ে থাকা এআইএডিএমকে কর্মী-সমর্থকরা চিন্নামাকে অভ্যর্থনা জানান। শশীকলাও হাত জোড় করে তাঁদের অভ্যর্থনার জবাব দেন। দলীয় দফতরে শশীকলার সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ই মধুসূদনন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম এবং লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই। দলীয় প্রধানের দায়িত্ব নেওয়ার পর কর্মী-সমর্থকদের উদ্দেশে শশীকলা বলেন, ‘হাজার বছরেও কেউ আম্মার শূন্যস্থান পূরণ করতে পারবে না। আম্মার দেখানো পথেই চলব আমরা। আরও একশো বছর তামিলনাড়ুতে এআইএডিএমকে সরকার থাকবে।’

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget