এক্সপ্লোর

গৃহঋণে সুদের হার ০.১৫ শতাংশ কমাল এসবিআই, ওভারড্রাফট দেবে আইসিআইসিআই

নয়াদিল্লি: উত্সবের মরসুম। সে কথা মাথায় রেখে গ্রাহকদের খুশির খবর শোনাল এসবিআই ও আইসিআইসিআই। গৃহঋণে সুদের হার হ্রাস, প্রসেসিং ফি তুলে নেওয়া ও ওভারড্রাফটের সুবিধা, এমন  কয়েকটি গ্রাহক স্বার্থমুখী ব্যবস্থা ঘোষণা করল দুই শীর্ষ ব্যাংক। এক বিবৃতিতে এসবিআই ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদের হার আরও ০.১৫ শতাংশ কমানোর ঘোষণা করেছে। এবার এসবিআই থেকে বাড়ি কেনার ঋণ পাওয়া যাবে ৯.১৫ শতাংশ হারে। আর মহিলারা হোম লোন পাবেন আরেকটু কম সুদে—৯.১০ শতাংশে। এসবিআইয়ের বক্তব্য, বর্তমানে বাজারে সবচেয়ে কম সুদে গৃহঋণ দেয় তারাই। আজকের ঘোষণায় লাভবান হবেন নতুন বাড়ি কিনতে ইচ্ছুক ক্রেতারা, আর মাসিক কিস্তি বাঁচাতে যারা ইতিমধ্যে নেওয়া গৃহঋণ এসবিআইয়ে বদলে নিয়ে যেতে চান, তাঁরাও এর ফায়দা নিতে পারবেন। এসবিআই এও জানিয়েছে, ৫০ লক্ষ টাকা হোম লোনে ০.১৫ শতাংশ সুদ কমার ফলে একজন ক্রেতা মাসে ৫৪২ টাকা এবং লোনের ৩০ বছর মেয়াদে প্রায় ২ লক্ষ টাকা বাঁচাতে পারবেন।  মাসে বেঁচে যাওয়া ৫৪২ টাকা রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে লোনের মেয়াদ শেষ হলে তার মূল্য দাঁড়াবে প্রায় ৬ লক্ষ টাকা। আর আইসিআইসিআই ঘোষণা করেছে, তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, এমন বেতনভোগীরা নিজস্ব মালিকানাধীন সম্পত্তির বিনিময়ে ১ কোটি টাকা পর্যন্ত হোম লোন হিসাবে পাবেন। এখন এই লোনের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা। এক বিবৃতিতে আইসিআইসিআই জানিয়েছে, তাদের এই প্রোডাক্টের নাম রাখা হয়েছে আইসিআইসিআই ব্যাংক হোম ওভারড্রাফট। এটি থেকে মেয়াদি ঋণের সুবিধা যেমন মিলবে, তেমনই ওভারড্রাফটের সুযোগও পাওয়া যাবে। তাত্ক্ষনিক প্রয়োজন মেটাতে গ্রাহক এক লপ্তে বিরাট অঙ্কের টাকা পাবেন, পাশাপাশি যখন, যতটা প্রয়োজন, সেই অনুযায়ী তহবিল থেকে অর্থ খরচ করার ব্যবস্থাও থাকছে। শিক্ষা, চিকিত্সা, বাড়ি সংস্কার, বিয়ে, বিদেশ ভ্রমণের মতো ব্যক্তিগত প্রয়োজনে লোনের টাকা খরচ করা যাবে। ন্যূনতম ৫ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে লোনের  মোট অঙ্কের ন্যূনতম ১০ শতাংশ তাঁরা পাবেন টার্ম লোন হিসাবে, সর্বোচ্চ ৯০ শতাংশ মিলবে ওভারড্রাফট বাবদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget