এক্সপ্লোর

অ্যাপ ক্যাবে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রকে আইন আনার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিচারপতিরা জানান যে, অ্যাপ ক্যাবে কেউ হেনস্থার শিকার হলে তাঁর চিকিৎসা ও আইনি সহায়তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর কথাও ভাবা যেতে পারে

নয়াদিল্লি: মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে নতুন আইন তৈরির কথা কেন্দ্রকে ভাবতে বলল সুপ্রিম কোর্ট। বুধবার অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবায় মহিলাদের নিরাপত্তা নিয়ে একটি মামলার শুনানি চলছিল দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের বক্তব্য শোনার পর কেন্দ্রের তরফ থেকে জানানো হয় যে, নতুন আইন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। বিচারপতি এসএ ববডে, আর সুভাষ রেড্ডি এবং বি আর গভাইয়ের বেঞ্চ বলে, 'তাহলে তাই করুন। এটা আপনাদের করতেই হবে।' সর্বোচ্চ আদালত আবেদনকারীকেই বলেছে অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবার উন্নতির ব্যাপারে পরামর্শ দিতে। প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ, যিনি অ্যামিকাস ক্যুরি হিসাবে এই মামলার সঙ্গে যুক্ত, তিনি বিচারপতিদের জানান যে, ওলা বা উবারের মতো অ্যাপ-ক্যাব পরিষেবাগুলোর ক্ষেত্রে আইনের কোনও নিয়ন্ত্রণ নেই। তিনি এ-ও অভিযোগ করেন যে, পরিবহণ দফতর এই ধরনের যানবাহনে মহিলাদের নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করছে না এবং তাতে অ্যাপ-ক্যাবে ধর্ষণের ঘটনাও ঘটছে। তাতে বিচারপতিরা বলেন, 'এই ধরনের ট্যাক্সিতে আপদকালীন ভিত্তিতে পুলিশে খবর দেওয়ার জন্য একটা প্যানিক বোতাম থাকা জরুরি। এটাকে আবশ্যিক ঘোষণা করতে পারি আমরা।' শুনানির সময় অ্যামিকাস ক্যুরি দিল্লির নির্ভয়া কাণ্ডের কথাও তোলেন। বলেন, নির্ভয়া কাণ্ডের সময়ই বোঝা গিয়েছিল যে, পরিবহণ দফতর যানবাহনের ওপর সঠিক নজরদারি চালায় না। পাশাপাশি বিচারপতিরা জানান যে, অ্যাপ ক্যাবে কেউ হেনস্থার শিকার হলে তাঁর চিকিৎসা ও আইনি সহায়তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর কথাও ভাবা যেতে পারে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget