এক্সপ্লোর

জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়াতে হবে না প্রতিবন্ধীদের, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আগের রায় কিছুটা বদলে দিল সু্প্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, সিনেমা হলে শো শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজার সময় প্রতিবন্ধী দর্শকদের তার প্রতি শ্রদ্ধাস্বরূপ উঠে দাঁড়াতে  হবে না। জাতীয় সঙ্গীত যখন বাজবে, তখন থিয়েটার হলের দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়ারও দরকার নেই।

সম্প্রতি সুপ্রিম কোর্ট বলে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখালে মাতৃভূমির প্রতি ভক্তি, প্রেম-ভালবাসা, শ্রদ্ধাই ঝরে পড়ে। অতএব জাতীয়তাবোধ, দেশপ্রেমের বোধ, ভাবনা চারিয়ে দিতে দেশজুড়ে সিনেমা হলে ছবির প্রদর্শনী শুরু হওয়ার আগে বাধ্যতামূলক ভাবে জাতীয় সঙ্গীত বাজাতে হবে, উপস্থিত দর্শকদেরও উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। জনৈক শ্যাম নারায়ণ চোকসির দায়ের  করা জনস্বার্থ পিটিশনের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। তিনি বলেছিলেন, কীভাবে সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজবে, সে ব্যাপারে নির্দেশিকা চাই। জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করা হোক।

শীর্ষ আদালতের নির্দেশ থেকে অব্যাহতি চান কেরলের এক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের এক উদ্যোক্তা। তাঁর দাবি, ১৫০০ বিদেশি অতিথি ওই উত্সবে আসবেন। আদালতের রায় মেনে জাতীয় সঙ্গীত বাজার সময় সবাইকে উঠে দাঁড়াতে হলে তাঁরা অসুবিধায় পড়বেন।

সেই আবেদন শুনে বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ প্রতিবন্ধীদের অব্যাহতি দেওয়ার কথা বলে। তবে একইসঙ্গে বলে, শারীরিক প্রতিবন্ধীদেরও কোনও না কোনও ভাবে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখাতে হবে। এ ব্যাপারে ১০ দিনের মধ্যে কেন্দ্র গাইডলাইন বেঁধে দেবে বলে বেঞ্চকে জানান অ্যাটর্নি জেনারেল  মুকুল রোহতাগি।

সেরা শিরোনাম

TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন

ভিডিও

Sange Suman (২৭.০৮.২৬)পর্ব ১ | বিলবোর্ড ভাঙার অভিযানে বাধা, দু'পক্ষের তুমুল ধস্তাধস্তি, অভিষেক-পুলিশ বচসা
Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ
Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood: বিপর্যয়ের জেরে দিল্লি-কাঠমাণ্ডু মৈত্রী বাস পরিষেবা আগামীকাল পর্যন্ত বন্ধ | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget