এক্সপ্লোর

শীর্ষ আদালতের রায়, কর্নাটকে পদাবনতি হতে পারে প্রায় ১০,০০০ দলিত সরকারি কর্মীর

বেঙ্গালুরু: সুপ্রিম কোর্টের রায়ে বেঙ্গালুরুতে অনিশ্চিত হয়ে পড়েছে ১০,০০০ দলিত সরকারি কর্মীর ভাগ্য। কর্নাটকে সংরক্ষণের মাধ্যমে চাকরিতে পদোন্নতি বেআইনি ঘোষণা করেছে শীর্ষ আদালত। বেজায় বেকায়দায় পড়া রাজ্যের কংগ্রেস সরকার এখন এই রায়কে চ্যালেঞ্জ করার কথা ভাবছে। তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মীদের জন্য সংরক্ষণের মাধ্যমে পদোন্নতি করেছিল সিদ্দারামাইয়া সরকার। ৯ তারিখ সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দিয়েছে। জানিয়ে দিয়েছে, ৩ মাসের মধ্যে ওই কর্মীদের পুরনো পদে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তবে এই সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারে রাজ্য। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে সুপ্রিম কোর্টের রায়ে কর্নাটক কংগ্রেসের কপালে ভাঁজ। এক মন্ত্রী উদ্বেগপ্রকাশ করেছেন, যদি পদোন্নতি হওয়া সরকারি কর্মীদের সত্যিই পদাবনতি ঘটাতে হয়, তাহলে দল দলিত বিরোধী হিসেবে চিহ্নিত হতে পারে। আবার যদি সরকার ওই কর্মীদের পদোন্নতির সিদ্ধান্তে অনড় থেকে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে উচ্চবর্ণ ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি সেটা ভাল চোখে দেখবে না। রাজ্যের আইনমন্ত্রী টি বি জয়াচন্দ্র জানিয়েছেন, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের সঙ্গে আলোচনা চলছে। তাঁর মত নিয়ে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কর্নাটকে বহু তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত সরকারি কর্মী রয়েছেন, শুধু সংরক্ষণের সুযোগেই বহুদিন ধরে একের পর এক প্রমোশন পেয়েছেন যাঁরা। আবার উচ্চবর্ণ ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির বহু কর্মী বছরের পর বছর ধরে প্রমোশনের প্রতীক্ষায় রয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে তাঁরা তাঁদের প্রাপ্য পেতে পারেন। কর্নাটক রাজ্য সরকারি কর্মী সংগঠন জানিয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে ৭,০০০ থেকে ১০,০০০ কর্মীর পদাবনতি হতে পারে কারণ ৬৫টি সরকারি দফতরের প্রতিটিতে ১৮ শতাংশ পদ এঁদের জন্য সংরক্ষিত। যদি ধরা হয়, ৫.১৫ লাখ কর্মীর মাত্র ১ থেকে ২ শতাংশ এই প্রমোশনের সুযোগ পেয়েছেন, তাতেও হাজারো কর্মীর পদাবনতি হওয়ার আশঙ্কা। কিন্তু সংগঠন জানিয়ে দিয়েছে, এই কর্মীদের জন্য আন্দোলনে যাবে না তারা কারণ সব সরকারি কর্মীর ভবিষ্যৎ নিয়েই তাদের চিন্তা রয়েছে। তবে সংরক্ষণের সুবিধে পাওয়া কর্মীরা ইঙ্গিত দিয়েছেন, পদাবনতির সম্ভাবনা দেখা দিলে তাঁরা আন্দোলনের পথে হাঁটবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget