এক্সপ্লোর

গুজরাতে দায়ের হওয়া ধর্ষণ মামলায় আসারাম বাপুর জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

আসারামের জামিনের আর্জি উড়িয়ে শীর্ষ আদালত বলেছে, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া বহাল থাকবে, গুজরাত হাইকোর্টের ২০১৫-র আদেশে ‘প্রাথমিক’ যে পর্যবেক্ষণ জানিয়েছিল, তাতে বিচার প্রভাবিত হবে না।

নয়াদিল্লি: আসারাম বাপুর জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। গুজরাতে দায়ের হওয়া এক ধর্ষণ মামলায় বিচার চলছে স্বঘোষিত গডম্যানের। ২০১৫-য় গুজরাত হাইকোর্ট এই মামলায় তাঁর জামিনের আবেদন বাতিল করে যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে আসারামের পিটিশনের শুনানির সময় আজ বিচারপতি এন ভি রামান্না ও বিচারপতি অজয় রাস্তোগিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চে গুজরাত সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলায় বিচার চলছে। ১০ জন সাক্ষীর পরীক্ষা এখনও বাকি। আসারাম ও তাঁর ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধে ধর্ষণ ও জোরজবরদস্তি আটকে রাখা সহ বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছিলেন সুরাতের দুই বোন। আসারামের জামিনের আর্জি উড়িয়ে শীর্ষ আদালত বলেছে, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া বহাল থাকবে, গুজরাত হাইকোর্টের ২০১৫-র আদেশে ‘প্রাথমিক’ যে পর্যবেক্ষণ জানিয়েছিল, তাতে বিচার প্রভাবিত হবে না। রাজস্থানে দায়ের হওয়া এক পৃথক মামলায় ৫ বছর আগে নিজের আশ্রমে এক কিশোরীকে ধর্ষণে গত বছর দোষী সাব্যস্ত হন আসারাম। তাঁকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয় যোধপুরের এক আদালত। নিম্ন আদালতের দোষী ঘোষণার রায়ের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে আবেদন করেন তিনি। এ বছর এপ্রিলে আসারাম পুত্রকেও আলাদা এক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০১৩-য় এক প্রাক্তন মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে সুরাতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। দুই বোনের একজন আসারামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে দাবি করে, ২০০১ থেকে ২০০৬ এর মধ্যে আমদাবাদে তাঁর আশ্রমে থাকাকালে তাঁকে বারবার যৌন নিগ্রহ করেন তিনি। আবার রাজস্থানে দায়ের হওয়া মামলায় অভিযোগকারী কিশোরী দাবি করে, যোধপুরের কাছে মানাই গ্রামে তাঁর আশ্রমে থাকাকালে তাঁর ওপর যৌন নিগ্রহ চালান আসারাম। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা মেয়েটি ওই আশ্রমে থেকে পড়াশোনা করত। ২০১৩র ৩১ আগস্ট যোধপুর পুলিশ আসারামকে গ্রেফতার করে। সেই থেকে জেলেই দিন কাটছে তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget