এক্সপ্লোর

আধার-মামলা: রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আধার কার্ডের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক মামলায় রায় ঘোষণা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার, প্রধান বিচারপতি দীপক কুমার মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ-সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলার সঙ্গে জড়িত সবপক্ষকে নির্দেশ দিয়েছে নিজ নিজ দাবি লিখিত আকারে আদালতের সামনে পেশ করতে।

গত চারমাসে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে ৩৮ দিন শুনানি হয়েছে আধার-মামলার। প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি এ কে সিকরি, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অশোক ভূষণ।

বাদী ও বিবাদী পক্ষের হয়ে তাবড় তাবড় আইনজীবীরা সওয়াল-জবাবে অংশ নিয়েছেন। একদিকে, সরকারের তরফে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। অন্যদিকে, বিভিন্ন পক্ষের হয়ে উত্তীর্ণ হন কপিল সিব্বল, পি চিদম্বরম, রাকেশ দ্বিবেদী, শ্যাম দিবান এবং অরবিন্দ দাতারের মতো দুঁদে আইনজীবীরা।

এই চারমাসের শুনানিতে আধার নম্বরের সঙ্গে মোবাইল ফোনের সংযুক্তিকরণের সিদ্ধান্তকে সমর্থন করে গিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে, সরকারের যুক্তি, মোবাইল ব্যবহারকারীদের চিহ্নিতকরণ না করা হলে, এক সময় আদালত অবমাননার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠত।

জবাবে, শীর্ষ আদালত জানায়, আদালতের রায়ের অপব্যাখ্যা করেছে সরকার। আদালতের নির্দেশকে হাতিয়ার করে মোবাইল ব্যবহারকারীদের কাছে আধারকে ‘বাধ্যতামূলক’ করা হয়েছে। পাশাপাশি, সর্বোচ্চ আদালত এ-ও জানিয়েছে, যেভাবে ২০১৬ আধার আইনকে অর্থ বিল হিসেবে দেখিয়েছে কেন্দ্র, তা সমর্থনযোগ্য নয়।

প্রসঙ্গত, আধারের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন কর্নাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে এস পুত্তাস্বামী সহ অন্যান্যরা।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget