এক্সপ্লোর

সুপ্রিম কোর্টে রোহিঙ্গাদের পিটিশনের শুনানি ১৩-ই, শুধুই আইনি যুক্তি শোনা হবে, জানাল বেঞ্চ

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকার তাঁদের উদ্বাস্তু নয়, এ দেশে বেআইনি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার যে পদক্ষেপ করছে, সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে রোহিঙ্গাদের আবেদনের শুনানি হবে ১৩ অক্টোবর। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ আজ জানিয়ে দিল, মায়ানমারের তাদের ফেরত্ পাঠিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রোহিঙ্গাদের পেশ করা পিটিশনের শুনানি হবে শুধুমাত্র আইনি যুক্তির মাপকাঠিতেই। বিষয়টির সঙ্গে মানবিকতার প্রশ্ন জড়িয়ে রয়েছে বলে পিটিশনের সংশ্লিষ্ট পক্ষগুলিকে কোনওরকম ধর্মীয় আবেগের ব্যাপার টেনে না আনতেও নির্দেশ দিয়েছে বেঞ্চ। পারস্পরিক মর্যাদা দিয়ে বিষয়টি শোনা উচিত বলে মত বিচারপতিদের। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বেঞ্চ কেন্দ্র ও আবেদনকারী দুই রোহিঙ্গাকে আদালতকে সাহায্য করার জন্য যাবতীয় নথিপত্র ও আন্তর্জাতিক কনভেনশনের তথ্যও একত্রিত করে জমা দিতে বলেছে। কেন্দ্রের অভিমত, রোহিঙ্গাদের পিটিশনটি আইনের চোখে গ্রহণযোগ্য নয়, ধোঁপে টিঁকবে না। বেঞ্চ অবশ্য জানিয়েছে, সরকারের এই অবস্থান সহ পিটিশনের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ই খতিয়ে দেখা হবে। রোহিঙ্গা উদ্বাস্তুদের আইনজীবী ফলি এস নরিম্যান কেন্দ্রের অবস্থানের বিরোধিতা করে সওয়াল করেন, ভারতীয় সংবিধানের ৩২ অনুচ্ছেদের আওতায় দায়ের হওয়া পিটিশনটি গ্রহণযোগ্য, তার আইনি ভিত্তি আছে যেহেতু ওই অনুচ্ছেদে ব্যক্তিগত অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে। সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, বিষয়টির গভীর প্রভাব, প্রতিক্রিয়া ও তাত্পর্য্য আছে, অতএব সরকার আংশিকভাবে এর শুনানির পক্ষপাতী নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget