এক্সপ্লোর

প্যান, আয়কর রিটার্ন দাখিলে আধার বাধ্যতামূলক: আইন বৈধ বলে জানালেও আংশিক স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: প্যান কার্ড বন্টন, আয়কর রিটার্ন দাখিল করার সময় আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে আয়কর আইনের নতুন ধারার বৈধতা বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে তার রূপায়ণে আংশিক স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এ কে সিকরি, বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ আয়কর আইনের ১৩৯ এএ ধারা বহাল রেখেও জানিয়ে দিয়েছে, যাঁরা ইতিমধ্যেই আধার নম্বর পেয়েছেন, তাঁরা অবশ্যই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের (প্যান) সঙ্গে তা যুক্ত করবেন, কিন্তু যাঁরা আধার নম্বরের জন্য নাম নথিভুক্ত করেছেন, এখনও পাননি, তাঁদের ছাড় দেওয়া হবে। আধার নম্বর যুক্ত না করলে শাস্তি হিসাবে প্যান কার্ড বাতিল হবে না তাঁদের। আধার কার্ডের ফলে তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত বৃহত্তর প্রশ্নের সংবিধান বেঞ্চে মীমাংসা হওয়া পর্যন্ত অব্যাহতি পাবেন তাঁরা। আধার নম্বর ছাড়া প্যান কার্ড বেআইনি বলে ধরা হবে না। প্রসঙ্গত, আয়কর আইনের ১৩৯ এএ ধারায় বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে আয়কর রিটার্ন দাখিল করতে, প্যান নম্বরের জন্য আবেদন করলে বাধ্যতামূলক ভাবে আধার নম্বর বা আধারের আবেদন ফর্মের এনরোলমেন্ট আইডি দিতে হবে। আধার প্রকল্পের বিরুদ্ধে একগুচ্ছ পিটিশন পেশ হয়েছে। অভিযোগ, আধারের ফলে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুন্ন হয়। সুপ্রিম কোর্টের বেঞ্চ এদিন বলেছে, সংবিধান বেঞ্চে এই প্রশ্নের মীমাংসা হবে। ততদিন পর্যন্ত আয়কর আইনের ১৩৯এএ ধারা বহাল থাকবে। পাশাপাশি বেঞ্চ সরকারকে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে বলেছে যাতে এটা সুনিশ্চিত করা যায়, আধার স্কিম থেকে কোনও তথ্য ফাঁস হবে না। মানুষ যাতে তথ্য বাইরে বেরিয়ে যাবে না, এই ভরসা করতে পারেন, সেজন্য যথাযথ পদক্ষেপ করতে হবে সরকারকে। এদিকে কংগ্রেস সর্বোচ্চ আদালতের এদিনের বক্তব্য স্বাগত জানিয়েছে। দলের তরফে বলা হয়েছে, সম্ভবত সর্বোচ্চ আদালত এটুকু উপলব্ধি করেছে যে, তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় কতটা গুরুতর বিষয়। প্রসঙ্গত, ২০১৭ র সাধারণ বাজেটে আয়কর আইনে ১৩৯ এএ ধারা চালু হয়। একে চ্যালেঞ্জ করে একগুচ্ছ পিটিশনের ওপর গত ৪ মে রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget