এক্সপ্লোর

বাসে মিলল পিস্তল, চিঠিতে মুণ্ডচ্ছেদের হুমকি, নিরাপত্তা বাড়ল কানহাইয়া, উমরের

নয়াদিল্লি: কানহাইয়া কুমার, উমর খালিদের মুণ্ডচ্ছেদের হুমকি দিয়ে চিঠি। সম্ভবত রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত কানহাইয়াকে এর আগে ফেসবুকে হুমকি দেওয়া এক ব্যক্তিই এই চিঠির পিছনে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কানহাইয়া, উমর-দুজনেরই নিরাপত্তা খতিয়ে তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।   হুমকি-চিঠিটি সামনে এসেছে একটি দেশী পিস্তল মেলার পর। জানা গিয়েছে, কাশ্মীরী গেট আইএসবিটি ও জওহরলাল নেহরু ক্যাম্পাসের মধ্যে চলা  বাসে একটি মালিকানাহীন ব্যাগ পড়ে থাকতে দেখেন তার চালক। তিনি থানায় এ ব্যাপারে অভিযোগও দায়ের করেন।  ব্যাগের ভিতর থেকে পাওয়া যায় পিস্তল। সঙ্গে হুমকি-চিঠিটি। পুলিশ দাবিদারহীন ব্যাগের মালিককে খুঁজছে। এ ব্যাপারে অনেককে জেরা করা হয়েছে বলে জানিয়েছন এক পদস্থ পুলিশকর্তা।   পুলিশ জানিয়েছে, যে লোকটি কানহাইয়াকে ফেসবুকে ভয় দেখিয়েছিল, সে তাঁকে সাবধান করে বলেছিল, বিশ্ববিদ্যালয় চত্বরে ইতিমধ্যেই সশস্ত্র লোকজন ঘোরাফেরা করছে। তারা যে কোনও সময় কানহাইয়াকে গুলিতে ঝাঁঝরা করে দেবে।   প্রসঙ্গত, কানহাইয়া ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তা বলয়ে থাকেন না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, যখনই তিনি ক্যাম্পাসের বাইরে যাবেন, তাঁদের বসন্ত কুঞ্জ থানায় জানাতে হবে। তাঁর নিরাপত্তার বন্দোবস্তও করতে হবে।   কিন্তু  কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন বলে অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি শেহলা রশিদ সোরা বলেছেন, আমি বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি-ভয় দেখানোর ব্যাপারে জানিয়েছি। কিন্তু ইতিবাচক সাড়া আসেনি। প্রশাসন ও উপাচার্যের নীরবতায় আমরা হতাশ। উনি কি মোদী সরকারের চাপে খুনের হুমকি দেওয়া লোকজনের বিরুদ্ধে নিষ্ক্রিয় রয়েছেন, নাকি প্রশাসন আত্মসন্তুষ্টিতে ভুগছে? আমরা চাই উপাচার্য পুলিশকে সব জানিয়ে এফআইআর দায়ের করুন।    

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget