এক্সপ্লোর

বাড়ির সামনে গুলি করে হত্যা সাংবাদিক গৌরী লঙ্কেশকে, সন্দেহের তির হিন্দুত্ববাদী সংগঠনের দিকে

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে সাংবাদিককে গুলি করে খুন। মঙ্গলবার রাজা রাজেশ্বরী এলাকায় নিজের বাড়ির সামনে খুন হলেন সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশ। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার আর কে দত্ত জানান, এদিন রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। বাড়ির গেটের সামনেই তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। পুলিশ জানিয়েছে, ৫৫ বছরের লঙ্কেশকে সাতবার গুলি করা হয়। এই হামলায় একাধিক আততায়ী জড়িত বলে আশঙ্কা করছে পুলিশ। পুলিশ কমিশনারের দাবি, সম্প্রতি গৌরীর সঙ্গে তাঁর ২-৩ বার কথোপকথন হয়েছে। সেই সময় কখনই প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেননি সাংবাদিক। কন্নড় ভাষার পাক্ষিক ট্যাবলয়েড ‘গৌরী লঙ্কেশ পত্রিকে’ চালাতেন তিনি। এর পাশাপাশি, আরও কিছু প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। জানা গিয়েছে, এদিন কাজ থেকে ফিরে সবেমাত্র যথন বাড়ির সামনে গাড়ি থেকে নামেন, তখনই তাঁকে গুলি করা হয়। বরাবরই নির্ভীক, স্বাধীন ও স্পষ্টভাষী সাংবাদিক হিসেবে পরিচিত ছিল গৌরীর। গত বছর, বিজেপি নেতাদের বিরুদ্ধে একটি খবর প্রকাশ করেছিলেন গৌরী। তার বিরুদ্ধে মহিলা সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সাংসদ প্রহ্লাদ জোশী। সেখানে দোষী সাব্যস্ত হন গৌরী। তাঁকে ৬ মাস জেলে থাকতে হয়। হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল সমালোচক ছিলেন গৌরী। সম্প্রতি, বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠনের সঙ্গে বিরোধ চলছিল লঙ্কেশের। যে কারণে, স্বাভাবিকভাবে সন্দেহের তির গিয়েছে তাদের দিকেই। যদিও, পুলিশ কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ। দত্ত জানান, এখনই কিছু বলব না। তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

গৌরী লঙ্কেশের এই হত্যার নিন্দা করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গা রেড্ডি। হত্যার তদন্তে ইতিমধ্যে তিনটি পুলিশ টিম গঠন করা হয়েছে। সরকারের নির্দেশ, অবিলম্বে দোষীদের ধরতে হবে। এপ্রসঙ্গে, যুক্তিবাদী নেতা নরেন্দ্র ধাবোলকরের হত্যা তদন্ত করা মহারাষ্ট্র পুলিশের সাহায্যও নেওয়া হতে পারে।

https://twitter.com/virsanghvi/status/905090320441815044 https://twitter.com/sagarikaghose/status/905091935827705856

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget