এক্সপ্লোর

Corona Vaccine Emergency Approval: ভারতে কি আজই মিলবে করোনা ভ্যাকসিনের ছাড়পত্র? সিরামের আবেদন বিবেচনায় বৈঠকে বসছে এক্সপার্ট প্যানেল

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বিশ্বের বেশ কয়েকটি দেশে ভ্যাকসিনে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে কোনও ভ্যাকসিনের অনুমতি এখনও দেওয়া হয়নি। এ ব্যাপারে অধীর অপেক্ষায় রয়েছে সবাই।

নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বিশ্বের বেশ কয়েকটি দেশে ভ্যাকসিনে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে কোনও ভ্যাকসিনের অনুমতি এখনও দেওয়া হয়নি। এ ব্যাপারে অধীর অপেক্ষায় রয়েছে সবাই। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতেও ভ্যাকসিনের ব্যবহারে অনুমতি দেওয়া হতে পারে। এরইমধ্যে আজ বিষয় বিশেষজ্ঞ কমিটি (এসইসি) সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আর্জি নিয়ে বিবেচনার জন্য বৈঠক করবে। সিরাম ইনস্টিটিউট সম্প্রতি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের আপৎকালীন ব্যবহারের অনুমতি দানের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছিল। সংবাদসংস্থা এএনআই এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে যে, সিরাম ইনস্টিটিউটের আবেদন নিয়ে বিবেচনা করতে আজ বৈঠকে বসবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার এসইসি।
বৈঠকে সিরামের ভ্যাকসিন সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। এসইসি করোনা ভ্যাকসিনের ডেটা পর্যালোচনার পর তাদের সুপারিশ জানাবে। এই সুপারিশ করা হবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। এর ভিত্তিতেই ছাড়পত্র সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে বৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিনের জরুরিকালীন ব্যবহারের জন্য আবেদন জানিয়েছে। সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিনের নাম দিয়েছে কোভিশিল্ড। সিরাম ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের বেশ কয়েক কোটি ডোজ তৈরি করে ফেলেছে। এরইমধ্যে ব্রিটেনেও অক্সফোর্ডের এই করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। কয়েকদিন আগেই সিরাম-কর্তা আদর পুনাওয়ালা বলেছিলেন যে, ব্রিটেন থেকে খুব শীঘ্রই সুখবর আসতে পারে। ভারতেও কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়া যেতে পারে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। সিরাম ইনস্টিটিউটের ২০২১-এর মার্চ পর্যন্ত ১০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget