এক্সপ্লোর

বিলম্ব হবে ‘আইএনএস বিক্রান্ত’-এর অন্তর্ভুক্তি, ভাল নয় রুশ–বিমানও, জানাল ক্যাগ রিপোর্ট

নয়াদিল্লি: সুপারপাওয়ার হওয়ার দৌড়ে বড় ধাক্কা খেতে পারে ভারত। কারণ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)-এর সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, আরও দীর্ঘায়িত হতে পারে বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এর অন্তর্ভুক্তি। কারণ, ২০২৩ সালের আগে সম্পূর্ণ হবে না জাহাজের নির্মাণপর্ব। মঙ্গলবারই সংসদে প্রতিরক্ষা-সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে ক্যাগ। সেখানে বলা হয়েছে, ৪৪,৫৭০ টনের ‘আইএনএস বিক্রমাদিত্য’-কে আগামী ছয়-সাত বছর ধরে একাই দেশের দুই উপকূলের রক্ষা করতে হবে। কারণ, কোচির বন্দরে নির্মীয়মাণ ৪০ হাজার টনের আইএনএস বিক্রান্তকে ২০২৩ সালের আগে নৌবাহিনীতে অন্তর্ভুক্তি করা সম্ভব নয়। বক্তব্যের স্বপক্ষে তারা কোচি শিপইয়ার্ডের কর্মকর্তাদের উদ্ধৃত করেছে। বলা হয়েছে, ভুল পরিকল্পনা এবং জাহাজ-নির্মাণে অহেতুক বিলম্ব হওয়াই এর জন্য দায়ী। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তিনটি বিমানবাহী রণতরীকে একসঙ্গে বাহিনীতে রাখার ভাবনা রয়েছে ভারতের। নৌসেনার আশা, দুটি রণতরী দেশের পূর্ব ও পশ্চিম উপকূলের দায়িত্বে থাকবে। একটি থাকবে ‘ব্যাক আপ’ হিসেবে। ক্যাগের এই রিপোর্ট সেই ভবিষ্যৎ পরিকল্পনায় জোর ধাক্কা দেবে বলে মনে করছে ওয়কিবহাল মহল। শুধু বিমানবাহী রণতরীই নয়, যুদ্ধবিমান নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, বিক্রমাদিত্য-বিক্রান্তের জন্য যে ২ বলিয়ন মার্কিন ডলার মূল্যের রুশ-নির্মিত ‘মিগ-২৯কে’ যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়েছে, তাতে অনেক গাফিলতি রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ওই বিমানের এয়ারফ্রেম (বিমানের মূল কাঠামো), ইঞ্জিন এবং ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেমে গলদ রয়েছে। ক্যাগের মতে, ওই বিমানের কার্যকরী গুণ খুব উন্নতমানের নয়। যদিও, নৌসেনার তরফে সব দাবি খারিজ করা হয়েছে। তারা নিশ্চিত, ২০১৮-১৯ সালের মধ্যেই বাহিনীতে অন্তর্ভুক্ত হবে ‘আইএনএস বিক্রমাদিত্য’।   Web Desk, ABP Ananda

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget