এক্সপ্লোর

নেহরুর ঐতিহাসিক ভুলের জন্যই কাশ্মীর সমস্যার সমাধান হয়নি, দাবি অমিত শাহের

নয়াদিল্লি: কাশ্মীর সমস্যা বজায় থাকার জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ‘ঐতিহাসিক ভুল’-কে দায়ী করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর দাবি, ১৯৪৮ সালে ভারতীয় সেনাবাহিনী যখন কাশ্মীর থেকে পাকিস্তানি হানাদারদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল, সেই সময় হঠাৎ করেই যুদ্ধবিরতি ঘোষণা করা না হলে আজ কাশ্মীর নিয়ে কোনও সমস্যাই থাকত না। দেশভাগ নিয়ে তৎকালীন কংগ্রেস নেতৃত্বেরও সমালোচনা করেছেন বিজেপি সভাপতি।     ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, ১৯৪৮ সালের সেই যুদ্ধের সময় ভারত কেন যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তার কারণ আজও অজানা। দেশের অন্য কোনও নেতা এই ধরনের ঐতিহাসিক ভুল করেননি। একজনের (পড়ুন নেহরুর) ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার ফলেই কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের দখলে রয়েছে।   শ্যামাপ্রসাদের ভূমিকার প্রশংসা করে অমিত শাহ বলেছেন, বাংলার হিন্দুদের সমস্যার কথা তুলে ধরেছিলেন জনসঙ্ঘ প্রতিষ্ঠাতা। কলকাতা আজ যে ভারতের অঙ্গ হিসেবে রয়েছে, এর কৃতিত্ব যদি একজনকে দিতে হয়, তাহলে সেই ব্যক্তি হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিই বাংলার রক্ষাকর্তা। কংগ্রেসের সব নেতা যখন স্বাধীনতার জন্য তাড়াহুড়ো করছিলেন, তখন তরুণ নেতা শ্যামাপ্রসাদ বুঝতে পেরেছিলেন, কংগ্রেস ভুল করছে। তিনি দেশভাগ রোখার চেষ্টা করেছিলেন। কিন্তু কংগ্রেসের বাধায় তা করতে পারেননি।   এই অনুষ্ঠানে হাজির ছিলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। তিনি ও অমিত শাহ দু জনেই ১৯৫৩ সালে কাশ্মীরে শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপি সভাপতি বলেন, একটি বিরাট অংশের মানুষের বিশ্বাস, শ্যামাপ্রসাদকে খুন করা হয়েছিল। এই ঘটনার তদন্ত হলে সত্য সামনে আসত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget