এক্সপ্লোর

কংগ্রেসের অভ্যন্তরেই গণতন্ত্র নেই, দেশের মানুষের জন্য কী করবে? আক্রমণ অমিত শাহের

গাঁধীনগর: গণতন্ত্র নিয়ে কংগ্রেস ও গাঁধী-নেহরু পরিবারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। গুজরাতের গাঁধীনগরের কর্ণাবতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘যুব সংসদ’ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে ২০১৪ সালের আগে পর্যন্ত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল। কিন্তু তারা যেভাবে তারা সরকার পরিচালনা করেছিল, তাতে দেশের বেশিরভাগ নাগরিকই উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। তাঁদের মনে হচ্ছিল, স্বাধীনতার ফলে কোনও লাভই হয়নি। স্বাধীনতা আন্দোলনে বহু মানুষ প্রাণ বিসর্জন দেন। কিন্তু স্বাধীনতার কৃতিত্ব একটি দল ও একটি নির্দিষ্ট পরিবারকেই দেওয়ার চেষ্টা হয়েছে। স্বাধীনতার পরেই যে দলটি ক্ষমতায় আসে, তারা দলের অভ্যন্তরীণ গণতন্ত্র তুলে দেয়। দলটি পরিবারতান্ত্রিক হয়ে উঠেছে। যে দলটি অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তারা কোনওদিন দেশের গণতন্ত্র রক্ষা করতে পারবে না। আমরা যদি দেশে গণতন্ত্র রক্ষা করতে চাই, তাহলে রাজনীতিতে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেটা অতীতে না হওয়ায় আমাদের দেশ স্বাধীনতার পর থেকে প্রত্যাশিত সাফল্য পায়নি।’ মোদী সরকারের সাফল্য বর্ণনা করতে গিয়ে বিজেপি সভাপতি বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই মোদীজি ৫০ কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ শুরু করেন। এই চার বছরে তিনি ৩০ কোটি মানুষকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আনুষ্ঠানিকভাবে অর্থনীতিতে যুক্ত হতে সাহায্য করেছেন। সাড়ে চার কোটিরও বেশি মহিলাকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সাড়ে সাত কোটি শৌচাগার নির্মাণ করা হয়েছে। অতীতে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো) একসঙ্গে একটি, দু’টি বা সর্বাধিক ১৩টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাত। কিন্তু মোদীজি ক্ষমতায় আসার পর ইসরো মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে দিয়ে একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। অতীতে যে বিজ্ঞানীরা ছিলেন এবং যে পরিকাঠামো ছিল, সেটাই ব্যবহার করেছি আমরা। অতীতে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে বক্তব্য পেশ করার সুযোগ পাননি। কিন্তু এবার দাভোসে বিভিন্ন দেশের নেতারা হাজির থাকলেও, মোদীজিই সম্মেলনের উদ্বোধন করেন এবং হিন্দিতে ভাষণ দেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদীজিকে পেয়ে আমরা সৌভাগ্যবান। তাঁর নেতৃত্বে নতুন ভারত গড়তে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget