এক্সপ্লোর

জেলে বহাল তবিয়তে শশীকলা? তদন্তের নির্দেশ সিদ্দারামাইয়ার

চেন্নাই: এআইএডিএমকে প্রধান ভিকে শশীকলার বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষ দিয়ে জেলে বহাল তবিয়তে থাকার অভিযোগের উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি ট্যুইট করে বলেছেন, ‘বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে বেআইনি কার্যকলাপের অভিযোগকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করছি, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কারও বিরুদ্ধে অন্যায় কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল ডিজিপি (কারা) এইচ এস সত্যনারায়ণ রাওকে দেওয়া এক রিপোর্টে ডেপুটি ইন্সপেক্টর অফ জেনারেল (কারা) ডি রূপা বলেছেন, ‘জেলের আইন ভঙ্গ করে শশীকলার জন্য এক বিশেষ রান্নাঘর তৈরি করা হয়েছে। গুজব শোনা যাচ্ছে, আপনার গোচরে বিষয়টি আনার পরেও রান্নাঘরটি চলছে। এর জন্য শশীকলা ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই অভিযোগ আপনার বিরুদ্ধেই। তাই আমার অনুরোধ, বিষয়টি খতিয়ে দেখে দোষী আধিকারিকদের বিরুদ্ধে ক্ষমাহীন অবস্থান নিন।’ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় এ বছরের ফেব্রুয়ারিতে চার বছরের কারাদণ্ড হয় শশীকলা ও তাঁর দুই আত্মীয় ভি এন সুধাকরণ ও এলাভারাসির। তবে জেলে শশীকলারা যথেষ্ট আরামে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুধু শশীকলাই নয়, বহু কোটি টাকার স্ট্যাম্প কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত আব্দুল করিম তেলগিও জেলে বহাল তবিয়তে আছে বলে খবর। সত্যনারায়ণ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রূপার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জেলে কাউকেই বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না। তিনি রূপার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। পাল্টা রূপা বলেছেন, প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত কমিটি গড়া হোক। তাহলেই সত্য প্রকাশিত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget