News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

সোশ্যাল মিডিয়া ব্যবহার প্রসঙ্গে মোদীকে তোপ, রাহুলকে পাল্টা আক্রমণ স্মৃতি ইরানির

FOLLOW US: 
Share:
নয়াদিল্লি:  সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিসভার মন্ত্রী ও আমলাদের উদ্দেশ্যে নির্দেশ দেন, সোশ্যাল মিডিয়াকে নিজেদের ব্যক্তিগত প্রচারে ব্যবহার না করতে। মোদীর এই মন্তব্যের পরই তাঁকে টুইটারে পাল্টা আক্রমণ করেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তারপরই রাহুলকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির তোপের মুখে পড়তে হয়। প্রসঙ্গত, এই বিতর্কের সূত্রপাত মোদীর এক মন্তব্যকে কেন্দ্র করে। শুক্রবার মোদী তাঁর আমলাদের উদ্দেশ্যে বলেন নিজেদের প্রচারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার না করতে। এছাড়া বেশি সময় অনলাইন থেকে নষ্টও না করতে। এরপরই রাহুল বলেন, তিনি মোটেই এবিষয়ে তাঁর মন্ত্রিসভার সদস্য এবং দফতরের আধিকারিকদের সামনে উদাহরণ হতে পারেন না। তাঁর সেই যোগত্যাই নেই, কারণ তিনি নিজেই সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন নানা কারণে। এরপরই রাহুলকে পাল্টা তোপ দেগে স্মৃতি টুইট করেন, দেখুন কে নিজেকে বেশি ‘গুরুত্ব দেওয়ার’ প্রসঙ্গে মন্তব্য করছেন   মোদী নিজেই সোশ্যাল মিডিয়ার অন্যতম অ্যাক্টিভ ব্যবহারকারী। তিনি হলেন অন্যতম রাজনৈতিক নেতা যাঁকে টুইটার ও ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি লোক ফলো করে। টুইটারে মোদীর ফলোয়ার সংখ্যা ২৯.৩ মিলিয়ন এবং ইন্সটাগ্রামে ৬.৯ মিলিয়ন। তথ্য বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকেও এই সংখ্যা অনেক বেশি।
Published at : 23 Apr 2017 09:24 AM (IST) Tags: Smriti Irani social media Rahul Gandhi Narendra Modi

সম্পর্কিত ঘটনা

Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”

Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”

Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

Amarnath Yatra 2026: জলবায়ু পরিবর্তনের প্রভাব ? কোন আশঙ্কা ভাবাচ্ছে অমরনাথের যাত্রীদের ?

Amarnath Yatra 2026: জলবায়ু পরিবর্তনের প্রভাব ? কোন আশঙ্কা ভাবাচ্ছে অমরনাথের যাত্রীদের ?

ABP Ananda Top 10,7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ABP Ananda Top 10,7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

বড় খবর

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’

Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড

FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড