এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: মমতার সঙ্গে বৈঠক করবেন সনিয়া

নয়াদিল্লি:  আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে ঐক্যমত গড়ে তুলতে উদ্যোগী কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি এর আগে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে, সনিয়ার সঙ্গে দেখা করেছেন জেডি-ইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এবার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে 'দেশের পক্ষে গ্রহণযোগ্য' অভিন্ন প্রার্থী দিতে বিরোধী দলগুলির মধ্যে সহমত গড়ে তুলতে সনিয়া খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসপি নেত্রী মায়াবতী এবং ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে আলোচনায় বসবেন বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। আগামী এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যেই ওই বৈঠকগুলি হতে পারে। সনিয়া ইতিমধ্যে এনসিপি সভাপতি শরদ পাওয়ার, সিপিআই নেতা ডি রাজা, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ নেতা পিকে কুনহালিকুট্টির সঙ্গেও কথা বলেছেন। এছাড়াও সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে সনিয়া টেলিফোনে কথা বলেছেন। সূত্রের খবর, কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীও পাওয়ার ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে আলোচনা করেছেন। কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, প্রাথমিক আলোচনা শেষ হওয়ার পর বিভিন্ন বিরোধী দলগুলির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। চলতি মাসের মধ্যেই বিরোধীদলগুলির রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যেতে পারে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদের জন্য জাতীয় সহমত প্রয়োজন। কিন্তু বিজেপি সরকার এক ব্যক্তির নির্দেশ বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। সেইসঙ্গে একটি বিশেষ আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় দেশের সংবিধান রক্ষা, গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা ও দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য কোনও উপযুক্ত ব্যক্তিকে বেছে নেওয়ার ক্ষেত্রে সহমতের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget