এক্সপ্লোর

এবার কাশ্মীরে পর্যটকদের ওপর পাথর-হামলা, আহত ৪

শ্রীনগর: জঙ্গিদমন অভিযানে চার সাধারণ নাগরিক সহ ২০ জন মারা যাওয়ার পর থেকেই থমথমে জম্মু ও কাশ্মীর। বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে ব্যাপক সংঘর্ষ বাঁধে। অন্তত ২১ জন আহত হন। এই পরিস্থিতিতে পর্যটকরা রাজ্য থেকে চলে যাচ্ছেন।

তার মধ্যেই, এবার পর্যটকদের ওপর পাথর হামলা করার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। রবিবার রাতে একাধিক জায়গায় পর্যটকদের নিশানা করে বিচ্ছিন্নতাবাদীরা। অন্তত তিনটি জায়গায় পাথর-হামলা করা হয়।

খবরে প্রকাশ, রবিবার রাতে ডাল লেকের কাছে ইন্দোনেশিয়ার পর্যটক-বোঝাই দুটি বাসে পাথর-হামলা চালানো হয়। হাউসবোট মালিকদের তৎপরতায় তাঁরা বেঁচে যান।

অন্যদিকে, ট্যাক্সি করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন আবু ধাবির বাসিন্দা কয়েকজন পর্যটক। ওই ট্যাক্সি লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে অভিযোগ। তাতে ২ মহিলা পর্যটকের মাথায় চোট লাগে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

আবার, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরাতেও পর্যটকদের বাস লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। তাতেও আহত হন উত্তরপ্রদেশের ২ মহিলা পর্যটক।

জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ জম্মু-শ্রীনগর হাইওয়ে দিয়ে যখন বাসটি যাচ্ছিল, তখন জনা ১০০ বিক্ষোভকারী বাস লক্ষ্য করে পাথর ছোঁড়ে।

আহত ২ মহিলাকে মহারাজা হরি সিংহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, এই ঘটনার পরই ভীত-সন্ত্রস্ত পর্যটকরা সোমবারের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে পৌঁছে যান প্রথম বিমান ধরতে।

পর্যটকদের ওপর হামলায় উদ্বিগ্ন মেহবুবা মুফতি প্রশাসন। ইতিমধ্যেই, বহু পর্যটক বুকিং বাতিল করেছেন। হোটেল মালিকদেরও মাথায় হাত।

পর্যটন ব্যবসা যাতে মার না খায়, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী তাসাদুক হুসেন মুফতি। কিন্তু, বর্তমান চিত্র অন্য।

 

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget