এক্সপ্লোর

জিএসটি-কোপ: ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল ৩২ টাকা, কলকাতায় দিতে হবে ৪৮০.৩২

নয়াদিল্লি: পণ্য পরিষেবা কর বা জিএসটি চালু হওয়ার পর প্রথম বড় ধাক্কা খেতে চলেছে দেশের আপামর মধ্যবিত্ত। জানা গিয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম একলপ্তে ৩২ টাকা বাড়ছে। যা গত ৬ বছরের মধ্যে সর্বাধিক।

গত ১ জুলাই থেকে দেশজুড়ে চালু হয়েছে জিএসটি। যার ফলে, রান্নার গ্যাসের ওপর বসছে ৫ শতাংশ কর। আগে, পরোক্ষ কর জমানায়, বিভিন্ন পণ্যের ওপর ফ্যাক্টরি-গেট ডিউটি ও বিক্রয় কর ধার্য করা হলেও, দেশজুড়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের ওপর কোনও একসাইজ ডিউটি বা শুল্ক চাপানো হত না।

ফলত, যে রাজ্য ভ্যাট ও বিক্রয় করে ছাড় দিত সেখানে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কম ছিল। যেমন—দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কিছু উত্তর-পূর্ব রাজ্যে। অন্যান্য রাজ্যগুলিতে এই কর ১ থেকে ৫ শতাংশ ছিল।

কিন্তু, বর্তমানে জিএসটি জমানায় দেশজুড়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের ওপর ৫ শতাংশ কর ধার্য করা হয়েছে। ফলত, যে রাজ্যগুলি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের ওপর বিক্রয় কর বা ভ্যাটে ছাড় দিত, সেখানেই মূলত এই দাম বৃদ্ধি বেশ টের পাওয়া যাচ্ছে।

যেমন, কলকাতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩১.৬৭ টাকা বেড়ে হয়েছে ৪৮০.৩২ টাকা। দিল্লির দাম ৪৪৬.৬৫ থেকে বেড়ে হল ৪৭৭.৪৬ টাকা। চেন্নাইতে দাম ৩১.৪১ টাকা বেড়ে হল ৪৬৫.৫৬ টাকা। মুম্বইতে আগে থেকেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে ৩ শতাংশ ভ্যাট নেওয়া হত। সেখানে দাম ২ শতাংশ (১৪.২৮ টাকা) বেড়ে হয়েছে ৪৯১.২৫ টাকা।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৫ জুন আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ার ফলে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে সিলিন্ডারের দাম এক লাফে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তারপর এখন বাড়ল ৩২ টাকা।

এতো গেল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। বর্তমান জিএসটি জমানায় ভর্তুকিহীন রান্নার গ্যাসকে ১৮ শতাংশ করের আওতায় রাখা হয়েছে। সাধারণত, প্রতি গ্রাহক বছরে ১২টি করে রান্নার গ্যাস সিলিন্ডার ভর্তুকিযুক্ত দামে পাবেন। এর থেকে বেশি হলে তাঁকে কিনতে হবে বাজারদরে, যা প্রায় ৫৬৪ টাকা।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget