এক্সপ্লোর

সূর্য অস্ত যাওয়ার সময় লাল, উদয়ের সময় গেরুয়া! ত্রিপুরায় জয়ে বামেদের কটাক্ষ মোদীর, নিশানা কংগ্রেস, রাহুলকেও

নয়াদিল্লি: ত্রিপুরা দখল করে দেশজুড়ে উচ্চ্বাস বিজেপি শিবিরে। এদিন বিকালে নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তরে দলীয় কর্মীদের জমায়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বাম রাজনীতির কড়া সমালোচনা করে মন্তব্য করেন, উন্নয়নের প্রশ্নে উত্তরপূর্বই বাকি ভারতকে পথ দেখাবে। রাজধানীর দিনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির নতুন কার্য্যালয়ে ত্রিপুরার জয়ের খবর আসার কয়েক ঘন্টার মধ্যেই হাজির হন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে ভাষণ শুরু করেননি পাশের কোনও মসজিদে আজানের প্রার্থনা চলছিল বলে। কিছুক্ষণ চুপ করে থেকে প্রার্থনা শেষ হলে ভাষণ শুরু করে তিনি বাম জমানায় যে বিজেপি কর্মীরা সিপিএমের লোকজনের হাতে নিহত হয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের প্রতি এই জয় নিবেদন করেন তিনি। বলেন, সূর্য অস্ত যাওয়ার সময় লাল দেখায়। আর যখন ওঠে, তখন সে গেরুয়া। উত্তরপূর্বের নতুন যুগের সূচনা হল। বলেন, তাঁর সরকার সম্পর্কে যে 'ভয়, মিথ্যাচার, বিভ্রান্তি'র হাওয়া বিরোধীরা তুলেছে, তার জবাব দিলেন ত্রিপুরাবাসী। কংগ্রেসকেও নিশানা করে বলেন, এখনকার মতো নিষ্প্রভ কংগ্রেসকে এর আগে কখনও দেখায়নি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে নাম না করে কটাক্ষ করেও তিনি বলেন, কিছু কিছু লোক আছে যারা পদে বড়, কিন্তু গুরুত্বে খাটো হয়ে গিয়েছেন। কিন্তু উল্টোদিকে বিজেপি সভাপতি একের পর এক ভোটে দলকে জিতিয়ে নিজের উচ্চতা বাড়িয়ে নিয়েছেন। কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক শাসনের অভিযোগ তুলে মোদী বলেন, কংগ্রেসের কালচার আমাদের দলে ঢুকবে না, এটা সুনিশ্চিত করতে সব চেষ্টা করতে হবে আমাদের। বামেদের আক্রমণ করেও মোদী বলেন, কেরল, পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা, যেখানেই হোক, ওরা রাজনৈতিক ভাবে জবাব দেয় না, হিংসার আশ্রয় নেয়। আর আমরা আত্মরক্ষায় রুখে দাঁড়ালে বলা হয়, এটা প্রতিশোধ, বদলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget