এক্সপ্লোর

পরবর্তী নৌসেনা প্রধান হচ্ছেন সুনীল লানবা

নয়াদিল্লি: ভারতীয় নৌসেনার পরবর্তী প্রধান হতে চলেছেন বাহিনীর পশ্চিমাঞ্চলের প্রধান ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং-ইন-চিফ (এফওসি-ইন-সি) ভাইস অ্যাডমিরাল সুনীল লানবা। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, আগামী ৩১ মে, বর্তমান প্রধান অ্যাডমিরাল রবিন ধওয়ান অবসর গ্রহণ করছেন। সেদিনই নতুন নৌ-প্রধান হিসেবে দায়িত্ব নেবেন লানবা। আগামী ২০১৯ সালের ৩১ মে পর্যন্ত তিনিই নৌসেনার দায়িত্ব সামলাবেন। ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের এই প্রাক্তনী দেশের ২১ তম নৌ-প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। ৫৮ বছরের লানবা নেভিগেশন ও ডিরেকশন স্পেশালিস্ট হিসেবেই পরিচিত। নৌবাহিনীতে তিন দশকের কেরিয়ারে একাধিক রণতরীর সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। প্রথমদিকে তিনি কর্ভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘আইএনএস সিন্ধুদূর্গ’ এবং ফ্রিগেট শ্রেণির ‘আইএনএস দুনাগিরি’-তে নেভিগেশন অফিসার ছিলেন। পরবর্তীকালে চারটি যুদ্ধজাহাজ—মাইনসুইপার শ্রেণির ‘আইএনএস কাঁকিনাড়া’, ফ্রিগেট শ্রেণির ‘আইএনএস হিমগিরি’, ও ডেস্ট্রেয়ার শ্রেণির ‘আইএনএস রণবিজয়’ এবং ‘আইএনএস মুম্বই’ -এর কম্যান্ডিং অফিসারের দায়িত্বও সামলেছেন লানবা। এছাড়া, নৌসেনার পশ্চিমাঞ্চলের ফ্লিট অপারেশনস অফিসার এবং বাহিনীর দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের নৌ-প্রধানের ভূমিকাও পালন করেছেন। পাশাপাশি, ফ্ল্যাগ অফিসার সি-ট্রেনিং, ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং মহারাষ্ট্র ও গুজরাত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কম্যান্ডান্টের পদও সফলভাবে সামলেছেন। অন্যসময়ে তিনি সেকান্দ্রাবাদের ডিফেন্স ম্যানেজমেন্ট কলেজে অধ্যাপনাও করেছেন। গত ২০১৪ সালের জুন মাসে তাঁকে নৌ-উপপ্রধানের পদে উন্নীত করা হয়। বাহিনীতে তাঁর অসাধরণ কৃতিত্বের জন্য লানবাকে পরম বিশিষ্ট সেবা মেডেল (পিভিএসএম) এবং অতি-বিশিষ্ট সেবা মেডেল (এভিএসএম) সম্মানও পেয়েছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget