এক্সপ্লোর

দেশে সুপার এমার্জেন্সি চলছে, রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে জানাল তৃণমূল, রাজ্যজুড়ে বিক্ষোভ-অবরোধ

কলকাতা ও নয়াদিল্লি: দেশে সুপার এমার্জেন্সি চলছে। হস্তক্ষেপ করুন রাষ্ট্রপতি। মোদী সরকারকে নিশানা করে ফের রাইসিনা হিলে তৃণমূল সাংসদরা। জেলায় জেলায় হল বিক্ষোভ, অবরোধ। নোট বাতিল থেকে সাংসদদের গ্রেফতারির প্রতিবাদ। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার শেষদিনেও প্রতিবাদের ঝড় তুলল তৃণমূল। কিন্তু, তার জেরে কোথাও কোথাও ভোগান্তিও পোহাতে হল সাধারণ মানুষকে! গত কয়েকদিনের মতো বুধবারও দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে দলীয় অফিসের কাছে ধর্না দেন তৃণমূল সাংসদরা। তারপর দল বেঁধে রাষ্ট্রপতির কাছে নালিশ। মোদী সরকারের বিরুদ্ধে নালিশ জানিয়ে প্রণব মুখোপাধ্যায়ের হাতে ৬ পাতার স্মারকলিপি তুলে দেন তৃণমূল সাংসদরা। দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, পরিস্থিতি স্বাভাবিক তো হয়নি, উল্টে আরও খারাপ হয়েছে। রাষ্ট্রপতিকে বলেছি সুপার এমর্জেন্সি। হস্তক্ষেপ করার দাবি করেছি। সুদীপ আগের দুটি স্মারকলিপিতে ছিল, এটাতে নেই। সিবিআই আমাদের আরও অনেক সাংসদকে ধরতে চাইছে। মমতা যেহেতু লড়াইয়ে, তাই রাজনৈতিক প্রতিহিংসা। আরেক তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, নোট বাতিলের জন্য প্রতিবাদ করায় তৃণমূল নেতাদের গ্রেফতার। সিবিআই কনস্পিরেসি করছে। কিন্তু থামানো যাবে না। বাজেট অধিবেশনে আরও আগ্রাসী থাকবে তৃণমূল। রাজধানীর মতো রাজ্যেও যুদ্ধংদেহী মেজাজে তৃণমূল। গত কয়েকদিনের মতো এদিনও রেল অবরোধ।যার জেরে কোচবিহারে আটকে পড়ে রাজধানী-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। অফিস টাইমে নদিয়ার কল্যাণী স্টেশনে অবরোধ করে তৃণমূল। নাকাল হন রেলযাত্রীরা। সিবিআইয়ের রাজনীতিকরণের অভিযোগে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সের বাইরে ওঠে স্লোগান। বর্ধমান থেকে পুরুলিয়া-- কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে জেলায় জেলায় পথে নামে শাসক দলের কর্মীরা। কোথাও অবরোধ হয়, কোথাও বিক্ষোভ কিম্বা অবস্থান। যদিও বিজেপির দাবি, নোটকাণ্ডে চেষ্টা করলেও, তৃণমূলের আন্দোলন দানা বাঁধেনি। তাই হিংসাত্মক আন্দোলনের পথ বেছে নিয়েছে তারা। আর রাজনীতির এই দড়ি টানাটানিতে বারবার ভোগান্তির শিকার সেই নিরীহ সাধারণ মানুষ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget