এক্সপ্লোর

লোক ঠকানোর অভিযোগে এফআইআর, অস্বীকার হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের

মুম্বই: তাঁর বিরুদ্ধে ওঠা লোক ঠকানোর অভিযোগ অস্বীকার করলেন সুপারস্টার হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান।  সুজানের বিরুদ্ধে গোয়ায় এফআইআর দায়ের করেছে এমগি প্রপার্টিজ নামে একটি সংস্থা। তাদের দাবি, নিজেকে স্থপতি বলে ভুয়ো দাবি করে তিনি তাদের কাছ থেকে একটি কন্ট্রাক্ট বাগিয়ে নিয়েছেন। যদিও সুজান অস্বীকার করেছেন যাবতীয় অভিযোগ। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, ওই সংস্থা থেকে প্রাপ্য টাকা আদায়ের জন্য তিনি মামলা করেছিলেন। চাপ দিয়ে মামলা প্রত্যাহার করানোর জন্য সংশ্লিষ্ট সংস্থাটি মিথ্যে এফআইআর করেছে। পুলিশ জানিয়েছে, সুজানের বিরুদ্ধে দায়ের অভিযোগে বলা হয়েছে, নিজের সংস্থা দ্য চারকোল প্রজেক্টের মাধ্যমে এমগি প্রপার্টিজকে প্রতারণা করেছেন তিনি, নিজেকে স্থপতি বলে মিথ্যে পরিচয় দিয়ে একটি কন্ট্রাক্ট পকেটস্থ করেছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ নম্বর ধারায় লোক ঠকানো ও সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে অসততার অভিযোগ আনা হয়েছে। এমগি প্রপার্টিজের মালিক মুদিত গুপ্তর অভিযোগ, দ্য চারকোল প্রজেক্টের সঙ্গে তাঁদের ১.৮৭ কোটি টাকার চুক্তি হয়। ২০১৩-র এই চুক্তিতে বলা হয়েছিল, গোয়ার পানাজিতে এমগি প্রপার্টিজের একটি বহুতলের ডিজাইন করে দেবে সুজানের সংস্থা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সুজান ওই ডিজাইন করে দিতে পারেননি, পরে জমা দিলে দেখা যায়, তা একেবারে মামুলি। সুজান অবশ্য উড়িয়ে দিয়েছেন এই অভিযোগ। লন্ডন থেকে তিনি দাবি করেছেন, ওই সংস্থা চুক্তি বাতিল করায় নিজের প্রাপ্য অর্থ বুঝে নিতে তিনি আইনের দ্বারস্থ হয়েছিলেন। তাই তাঁকে চাপে রাখার উদ্দেশে মিথ্যে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে

ভিডিও

Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget