এক্সপ্লোর

চিকিৎসার জন্যে সনিয়া গাঁধীর সঙ্গে বিদেশযাত্রার আগে রাহুলের আক্রমণাত্মক টুইট, পাল্টা দিল বিজেপিও

নয়াদিল্লি:  চিকিৎসার জন্যে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী রবিবার রাতে বিদেশ গেলেন। মায়ের সঙ্গে বিদেশ উড়ে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও। তবে বিদেশ যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বিজেপি সমর্থিত নেটিজেনদের কটাক্ষ করে গেলেন। তার পাল্টা জবাব দিতেও ছাড়েনি ভারতীয় জনতা পার্টি।   রাহুল তাঁর টুইটে লেখেন, বিজেপির সোশ্যাল মিডিয়ার সেনারা যেন তাঁর অনুপস্থিতিতে খুব বেশি চাপ নিয়ে কাজ না করে ফেলেন। তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসছেন। এর জবাব দিতেও দেরি করেনি বিজেপি। বিজেপির তরফে বলা হয় সোশ্যাল মিডিয়ায় সকলে আশা রাখছেন, এভাবেই বিদেশ থেকে তাঁদের বিনোদনের রসদ যোগাবেন তিনি। বিজেপির তরফে আরও থেকে বলা হয়, সনিয়াজির দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁরা। তবে রাহুল যদি বিদেশযাত্রার আগে কোনওভাবে কর্ণাটকে মন্ত্রিসভা গঠনটা একটু দ্রুততার সঙ্গে করতেন তাহলে ভাল হত। টুইটে স্পষ্ট করেই বলা হয়, কর্ণাটক যদি তাড়াতাড়ি একটি সচল রাজ্য সরকার পেত, তাহলে সেটা সকলের পক্ষে ভাল হত। রবিবার রাতে মায়ের সঙ্গে বিদেশ গিয়েছেন রাহুল। সনিয়া গাঁধী ২০১১ সালে একটি অস্ত্রপোচার করান। সেইজন্যে তাঁকে একটি মেডিক্যাল চেকআপে যেতে হয়। রাহুল এক সপ্তাহের মধ্যে ফিরে এলেও, সনিয়া সেখানে আরও বেশিদিন থাকবেন। প্রসঙ্গত, প্রতিবারই রাহুল বিদেশে গেলে, দেশে নানা জল্পনা শোনা যায়। তাই রবিবার রাতে দেশ ছাড়ার আগে বিজেপি সমর্থিত নেটিজেনদের হাল্কা করে কটাক্ষ করে যান কংগ্রেস সভাপতি। এদিকে গত সপ্তাহেই কংগ্রেস-জেডি(এস)-এর যৌথ সমর্থনে সরকার গঠন হয়েছে কর্ণাটকে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এইচডি কুমারাস্বামী। তবে এখনও অবধি কোন মন্ত্রী কোন দফতর সামলাবেন সেই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সেই প্রক্রিয়াটা রাহুলের অনুপস্থিতিতে আরও একটু ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কোনওরকমের অসুবিধাই হবে না, কারণ রাহুলের সঙ্গে সর্বক্ষণই ফোনে যোগাযোগ করা যাবে। আগামী দু-একদিনের মধ্যে কোন মন্ত্রী কোন দফতর সামলাবেন কর্ণাটক মন্ত্রিসভায়, সেটা চূড়ান্ত হয়ে যাবে। সমস্ত কিছু চূড়ান্ত করে কংগ্রেস সভাপতির থেকে চূড়ান্ত সম্মতি নিয়ে নেওয়া হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget