এক্সপ্লোর

অক্সফাম-রিপোর্ট: মোদীকে খোঁচা রাহুলের, পাল্টা জবাব বিজেপির

নয়াদিল্লি: আন্তর্জাতিক সংস্থার রিপোর্টকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। জবাবে, কংগ্রেস সভাপতিকে জবাব দিল বিজেপি।

অক্সফাম রিপোর্টকে হাতিয়ার করে সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি সম্মেলনে যোগ দেওয়া প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে রাহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, সুইৎজারল্যান্ডে স্বাগত। দয়া করে দাভোসে বলবেন, কেন দেশের ১ শতাংশ মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৩ শতাংশ থাকবে? এর জন্য আমি ওই রিপোর্টের একটি কপিও জুড়ে দিচ্ছি, যাতে আপনার সুবিধে হয়।

https://twitter.com/OfficeOfRG/status/955764855289536512

প্রসঙ্গত, সদ্য প্রকাশিত অক্সফাম রিপোর্টে দাবি করা হয়েছে, গত আর্থিক বছরে ভারতের ধনীরা আরও ধনী হয়েছেন। দেশের মোট সম্পদের ৭৩ শতাংশই রয়েছে মাত্র ১ শতাংশ ধনী ব্যক্তির হাতে। দশটি দেশের ৭০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এমনই রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক অধিকার সংগঠন অক্সফাম।

এই রিপোর্ট অনুযায়ী, গত আর্থিক বছরেই ধনীর সংখ্যায় সেঞ্চুরি করেছে ভারত। ধনকুবেরের তালিকায় ঢুকেছেন ১৭ জন।  ভারতের ধনকুবেরদের সম্পদ পৌঁছেছে প্রায় ২১ লক্ষ কোটি ডলারে। যা সমস্ত রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা বাজেটের প্রায় ৮৫ শতাংশের সমান।

যদিও, রাহুলের আক্রমণের জবাব দিতে ময়দানে নেমে পড়ে বিজেপি। কংগ্রেস সভাপতিকে উত্তর দিতে গিয়ে এই পরিস্থিতির জন্য উল্টে গাঁধী পরিবারের নীতির দিকেই অভিযোগের আঙুল তোলেন বিজেপি জাতীয় মুখপাত্র জিভিএল নরসিংহ।

https://twitter.com/GVLNRAO/status/955771529999953920

তিনি বলেন, প্রিয় রাহুলজি, এই বৈষম্য হল আপনার পরিবারের অধিকারপ্রাপ্ত নেহরু কংগ্রেসের ‘দারিদ্র্য টিকিয়ে রাখার’ শাসন নীতির ভয়ঙ্কর পরিণতি, যার মাধ্যমে শুধুমাত্র কংগ্রেসিরাই ধনী হয়েছে।

রাহুলের মন্তব্যকে তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেসের ‘গরিবি হঠাও’ স্রেফ স্লোগান ছিল। কিন্তু বিজেপির ‘সবকা সাথ সবকা বিকাশ’ হল সরকারের শাসন নীতি। তিনি যোগ করেন, গত সাড়ে তিন বছরে গরিবদের হিতে নিরন্তর প্রচেষ্টা করেছে এবং একাধিক প্রকল্প হাতে নিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget