এক্সপ্লোর

একটি কোম্পানির ঋণের পরিমান দেশের কৃষকদের মোট ঋণের সমান, রাজ্যসভায় সরব জেডি-ইউ সাংসদ

নয়াদিল্লি: রাজ্যসভায় কর্পোরেট সংস্থাগুলিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঋণ নিয়ে সরব হলেন জেডি-ইউ সাংসদ পবন কুমার ভার্মা। তাঁর দাবি, কর্পোরেটগুলির ঋণের পরিমাণ প্রায় ৫ লক্ষ কোটি টাকা। তিনি এক্ষেত্রে বিশেষভাবে আদানি গ্রুপের ঋণের প্রসঙ্গ নিয়ে সোচ্চার হন। জেডি-ইউ সাংসদের দাবি, সরকারের ‘অসীম কৃপা’ রয়েছে ওই কোম্পানির প্রতি। তাঁর দাবি, আদানি গ্রুপের ঋণের পরিমাণ ৭২ হাজার কোটি টাকা। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি সরকারের কাছে এ সংক্রান্ত তথ্য রয়েছে কিনা, তা জানতে চান। তাঁর দাবি, ওই কোম্পানির কাছে যত টাকা বকেয়া রয়েছে তা দেশের সমস্ত কৃষকদের কাছে বকেয়া ঋণের পরিমাণের সমান। বৃহস্পতিবার রাজ্যসভার জিরো আওয়ারে প্রসঙ্গটি উত্থাপন করে ভার্মা বলেন, এমন লোকজনদের ঋণ দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ওপর চাপ বাড়ানো হয়, যাঁরা তা শোধ করতে পারবেন না। ভার্মার দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কাছে কর্পোরেট সংস্থাগুলির মোট ৫ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে ১.৪ লক্ষ কোটি টাকা পাঁচটি কোম্পানির কাছে বকেয়া রয়েছে।এই পাঁচটি কোম্পানি হল ল্যানকো, জিভিকে, সুজলোন এনার্জি, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এবং আদানি গ্রুপ ও আদানি পাওয়ার। জেডি-ইউ সাংসদ আরও বলেন, স্বল্প ও দীর্ঘকালীন মেয়াদে আদানি গ্রুপের ঋণের মোট পরিমাণ প্রায় ৭২ হাজার কোটি টাকা। তিনি বলেন, গতকালই জানানো হয়েছিল যে, ঋণ হিসেবে দেশের কৃষকদের কাছে মোট বকেয়া ৭২ হাজার কোটি টাকা। ভার্মার দাবি, আদানি গোষ্ঠীর মোট সম্পদের পরিমাণ গত দু বছরে ৮৫ শতাংশ বাড়লেও অর্থনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, কোম্পানির ঋণের ওপর সুদ মেটানোর ক্ষমতা কমে গিয়েছে। এ ক্ষেত্রে জেডি-ইউ সাংসদ বিজয় মাল্যর তুলনা টেনেছেন। তাঁর অভিযোগ, মাল্যর ব্যবসায়িক সংকটের কথা জানা স্বত্ত্বেও এই সরকার আসার পর স্টেটব্যাঙ্ক তাঁকে ঋণ দিয়েছে। সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সম্পর্কের অভিযোগও তুলেছেন ভার্মা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যেখানেই যান, সেখানেই আদানিকে দেখা যায়। তাঁর অভিযোগ, আদানিকে নিয়ম ভেঙেই বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget