এক্সপ্লোর

নোট থেকে সুদীপদের গ্রেফতারি, বাজেট অধিবেশনের প্রথম দুদিন বয়কট তৃণমূলের

কলকাতা:  নোট বাতিল থেকে রোজভ্যালিকাণ্ডে পরপর দুই সাংসদের গ্রেফতার। কয়েক মাস ধরেই, মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধং দেহী মেজাজে ছিল তৃণমূল। সেই সংঘাতকেই চরম পর্যায়ে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়! সোমবার কালীঘাটে সংসদীয় দলের বৈঠকে, বুধবারের সাধারণ বাজেট ও রেল বাজেট বয়কটের সিদ্ধান্ত নিল তৃণমূল। মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিনেও তারা সংসদে গরহাজির থাকবে। বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর লক্ষ্যে, আজ দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছিল মোদী সরকার। কেন্দ্রের এদিনের সর্বদল বৈঠকেও যোগ দেয়নি তৃণমূল। তৃণমূল যে সাধারণ বাজেট বয়কট করতে চলেছে, ক’দিন আগেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল তৃণমূলনেত্রীর একটি ট্যুইটে। ২১ জানুয়ারি তিনি লিখেছিলেন, রাজ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সর্বত্রই সরস্বতী পুজো হয়। সে দিন সরকারি ছুটি। এবার, সরস্বতী পুজোর দিনই কেন্দ্রীয় বাজেট পেশ। এ নিয়ে নাম না করে মোদী সরকারকেও নিশানা করেন মমতা। ট্যুইটারে তিনি লেখেন, পয়লা ফেব্রুয়ারি, বাজেট পেশের বদলে কেন বড় করে সরস্বতী পুজো করব না? আপনাদের বন্দনা নয়, সবাই সরস্বতী বন্দনা করুক। ২ ফেব্রুয়ারি থেকে আমরা থাকব। সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ চলবে। তৃণমূলের লোকসভার নেতা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরপরই তৃণমূলনেত্রী জানিয়ে দিয়েছিলেন, দলের অবস্থান। এদিন কালীঘাটের বৈঠকে, সেই সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। তবে, সুদীপ বন্দ্যোপাধায় যেহেতু জেলে রয়েছেন, তাই সৌগত রায়কে লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার নিয়োগ করা হয়েছে, সুদীপের কাজ দেখাশোনার জন্য। তৃণমূল সূত্রের খবর, আগামীদিনে মোদী সরকার বিরোধী আন্দোলন কীভাবে চালানো হবে, তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, মোদী-বিরোধী সব দলের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে তৃণমূল। নোট বাতিলের সময় থেকে, কংগ্রেসের সঙ্গে যেভাবে সমন্বয় রক্ষা করা হচ্ছিল, আগামীদিনে সেটাই করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget