এক্সপ্লোর

অর্ডিন্যান্সে সায় রাজ্যপালের, কাল সকালে জাল্লিকাট্টুর সূচনা করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

চেন্নাই: অবশেষে জাল্লিকাট্টু-জট কাটল। তিন বছর ধরে বন্ধ থাকা জাল্লিকাট্টু ফের চালুর দাবিতে তামিলনাড়ুবাসীর বিক্ষোভের মুখে গতকাল রাতে কেন্দ্রের ছাড়পত্র দেওয়া অর্ডিন্যান্স কার্যকর করলেন রাজ্যের রাজ্যপাল বিদ্যাসাগর রাও। গত ৫ দিন ধরে জাল্লিকাটুতে  নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফুঁসছিল তামিলনাড়ুর জনগণ। কেন্দ্রের অর্ডিন্যান্সে রাজ্যপালের সম্মতির কথা ঘোষণা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনিরসিলভাম জানান, তিনিই আগামীকাল সকাল ১০টায় মাদুরাইয়ের আলানগানাল্লুরে আনুষ্ঠানিকভাবে জাল্লিকাট্টুর সূচনা করবেন। অন্য জায়গায় সেখানকার কেন্দ্র থেকে নির্বাচিত মন্ত্রীরা সকাল ১১ টায় এই খেলার সূচনা করবেন বলে জানান তিনি। গতকাল রাতেই কেন্দ্র জাল্লিকাট্টুর অনুমোদন সংক্রান্ত অর্ডিন্যান্সে ছাড়পত্র দেয় কেন্দ্র। আজ চেন্নাই পৌঁছে তাতে সম্মতি দেন বিদ্যাসাগর রাও, যিনি মহারাষ্ট্রের পাশাপাশি তামিলনাড়ুর রাজ্যপাল পদও সামলাচ্ছেন। তবে কেন্দ্রের অর্ডিন্যান্সের পরও রাজ্যবাসীর ক্ষোভ প্রশমিত হয়নি। তাঁরা স্থায়ী সমাধানের দাবিতে মেরিনা বিচে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। প্রসঙ্গত ২০১৪ থেকে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার জেরে জাল্লিকাট্টু অর্থাত্ ষাঁড়ের সঙ্গে লড়ে তাকে বাগে আনার প্রাচীন খেলা বন্ধ ছিল তামিলনাড়ুতে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি জাল্লিকাট্টু রাজ্যজুড়ে সম্পূর্ণ সফল করে তুলতে যুবক, ছাত্র ও সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি। তাঁরা যত বেশি সংখ্যায় পারুন, সামিল হোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েও চিঠি লেখেন তিনি। বলেন, এ বছর আমাদের জাল্লিকাট্টু খেলার স্বপ্ন সফল হতে চলেছে। মুখ্যমন্ত্রী জানান, অর্ডিন্যান্সের বদলে একটি খসড়া বিল আনা হবে। পিসিএ আইন সংশোধন করা হবে যাতে কোনও বাধা ছাড়াই জাল্লিকাট্টু খেলা যায়। ২৩ জানুয়ারি বিধানসভা অধিবেশন বসছে।  সেখানেই ওই বিল পেশ ও অনুমোদিত হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget