এক্সপ্লোর

বিরক্তিকর বাণিজ্যিক কলের হাত থেকে মুক্তি দিতে নয়া আইন আনছে ট্রাই

নয়াদিল্লি: ফোন করতে গেলেই ওপাশ থেকে নানা অফার এসে বিরক্ত করে? এই পরিস্থিতি থেকে গ্রাহকদের মুক্তি দিতে নয়া কড়া আইন আনল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। এর মাধ্যমে গ্রাহক কোনও পরিষেবার জন্য বাণিজ্যিক বিজ্ঞাপনের অনুমতি প্রত্যাহার করতে পারেন। নতুন আইন চালু হওয়ার এক মাসের মধ্যে গ্রাহকরা ঠিক করতে পারবেন, কোন দিনে, কোন সময়ে তাঁরা বাণিজ্যিক কল বা এসএমএস গ্রহণ করতে চাইবেন। নতুন নিয়মে ১৯০৯-এ এসএমএস করে গ্রাহকতা তাঁদের পছন্দ জানিয়ে দিতে পারবেন। এ জন্য তাঁদের কোনও চার্জ দিতে হবে না। দরকার পড়লে টেলি-বাণিজ্যিক কথাবার্তা আংশিক বা সম্পূর্ণ ব্লক করতে পারবেন তাঁরা। আইনভঙ্গ করলে টেলিকম অপারেটরদের জরিমানাও বাড়ানো হচ্ছে ১০ গুণ। ১ মাসে ৫ লাখের বদলে এবার থেকে দিতে হবে মাসে ৫০ লাখ টাকা। অপারেটদের এ জন্য ১২০ দিন বরাদ্দ করা হয়েছে, এর মধ্যে তাঁদের নিজেদের সিস্টেমে টেলি মার্কেটিং কল সম্পর্কে গ্রাহকদের দাবিমত পরিবর্তন আনতে হবে। গ্রাহক অনুরোধ পাঠালে তার ২৪ ঘণ্টার মধ্যে পালন করতে হবে তা। গ্রাহক সম্পর্কে তথ্য কোনওভাবেই টেলি মার্কেটিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তিকে স্পষ্ট জানানো যাবে না, তাঁর নাম ও ফোন নম্বর আবছা রাখতে হবে। আগের নিয়মে অনেক সময় টেলি মার্কেটিং সংস্থা থেকে গ্রাহকদের কাছে সাইলেন্ট বা ব্ল্যাঙ্ক কল আসত। গ্রাহক নিজে সেই নম্বরে ফোন করলে তাঁর অকারণ হয়রানি তো হতই, অর্থও যেত সেই সঙ্গে। স্বয়ংক্রিয় কলের ক্ষেত্রে কিছু ছাড় রাখলেও রেজিস্টার্ড টেলি মার্কেটারদের ব্ল্যাঙ্ক কল এবার থেকে পুরোপুরি বন্ধ করা হচ্ছে। যদি দেখা যায় আনরেজিস্টার্ড কোনও টেলি মার্কেটার বা অন্য কেউ অপ্রয়োজনীয় ফোন কল বা এসএমএস করছে, নতুন নিয়ম চালু হওয়ার ১৫০ দিন বাদ সেই টেলি মার্কেটার বা ব্যক্তি দিনে মাত্র ২০টি কল করতে পারবেন ও পাঠাতে পারবেন ২০টি এসএমএস। ৩০ দিন পর্যন্ত এই ব্যবস্থা চলতে পারে, যতদিন না টেলিকম অপারেটর গোটা বিষয়টির তদন্ত না শেষ করছে। দ্বিতীয়বার অভিযোগ এলে, এই কল বা এসএমএস সংক্রান্ত বিধিনিষেধ ৬ মাস পর্যন্ত চলবে। এরপরেও অভিযোগ এলে ওই ব্যক্তির সব টেলিফোন সংযোগ কেটে দেওয়া হবে, ২ বছরের মধ্যে কোনও নতুন সংযোগ দেওয়া হবে না তাঁকে। টেলিকম অপারেটররা নিয়ম ভাঙলে তাঁদের জরিমানা হতে পারে ১০০০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget