এক্সপ্লোর

জওয়ান খুনের বদলা চেয়ে চাপ বাড়ছে কেন্দ্রের ওপর, জঙ্গি বিরোধী অপারেশন ফের শুরুর ব্যাপারে সিদ্ধান্ত আজ

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অনুরোধে রমজান মাসে কেন্দ্রীয় সরকার জঙ্গি বিরোধী কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও দেখা যাচ্ছে, এই এক মাসে জঙ্গি হামলা কমেনি তো এতটুকু, বরং চোখে পড়ার মত বেড়েছে। তারই সাম্প্রতিকতম নিদর্শন, ইদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে সেনা জওয়ানকে তুলে নিয়ে গিয়ে হত্যা। এই পরিস্থিতিতে কেন্দ্রের ওপর জঙ্গি বিরোধী কার্যকলাপ ফের শুরু করার চাপ বাড়ছে। গতকাল শেষ হয়েছে একতরফা এই অপারেশন স্থগিত রাখার সময়সীমা। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এক প্রশ্নের জবাবে বলেন, ১৬ জুন পর্যন্ত উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযান ও সেনা অপারেশন বন্ধ রাখা হয়েছে। ইদের পর ১৭ জুন এ ব্যাপারে আলোচনা করা যাবে। রমজানের সময় কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ ১০০ শতাংশ বেড়ে গিয়েছে। ১৬ মে থেকে ১১ জুনের মধ্যে ৬৬টি ছোট বড় জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে। জঙ্গি বিরোধী অভিযান বন্ধ রাখার আগে অর্থাৎ ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত জঙ্গি হামলা ঘটেছিল মাত্র ২৫টি। রমজানের সময় পাথর ছোঁড়া কমেছে কিন্তু যুবকদের জঙ্গি গোষ্ঠীতে নাম লেখানোর ঘটনায় ছেদ পড়েনি এতটুকু। রমজানের আগে ১৯ দিনে ২৩ জন যুবক জঙ্গি দলে যোগ দেয়। পুলওয়ামায় জঙ্গিদের হাতে শহিদ সেনা জওয়ান আওরঙ্গজেবকে গতকাল শেষ বিদায় জানায় তাঁর গ্রাম। ভিড় থেকে ওঠে শহিদ আওরঙ্গজেব অমর রহে ও পাকিস্তান মুর্দাবাদের মত স্লোগান। সেনা আধিকারিকরা দেখা করেছেন শহিদ সেনানীর বাবা মহম্মদ হানিফ ও ভাইয়ের সঙ্গে। তাঁর ভাই বলেছেন, আওরঙ্গজেবের বদলা হিসেবে ১০০ জঙ্গির লাশ দেখতে চান তাঁরা। কেন্দ্র যদি এ কাজ করতে না পারে, তাহলে তাঁরাই যা করার করবেন। [embed]https://twitter.com/ANI/status/1007966476425465856?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fbrother-of-army-man-aurangzeb-to-modi-government-says-100-terrorist-heads-in-return-890239[/embed]

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget